আলুর রাজ্য হিসেবে পরিচিত মুন্সীগঞ্জে আলুর একক চাষ থেকে বেরিয়ে আসতে উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে ন্যায্যমূল্য না পাওয়ায় বারবার ক্ষতির মুখে পড়ছেন আলু চাষিরা। সেই ক্ষতি কমাতে এবং কৃষকদের আয় বাড়াতে আলুর বিকল্প হিসেবে বিভিন্ন সবজি ও নতুন জাতের ফসল চাষে উৎসাহ দেওয়া হচ্ছে।
জেলায় প্রতি বছর প্রায় ৩৫ থেকে ৩৯ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। ২০২৫ সালের এক প্রতিবেদনে দেখা যায়, মুন্সীগঞ্জে মোট ৩৪ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। তবে অধিক উৎপাদনের কারণে অনেক সময় বাজারে দাম পড়ে যাওয়ায় কৃষকরা লোকসানে পড়েন।
এই প্রেক্ষাপটে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ বছর আলুর পাশাপাশি বিদেশি সবজি ব্রকলি চাষ শুরু হয়েছে।
সদর উপজেলার ভট্টাচার্যের বাগ এলাকায় ১৫ হেক্টর জমিতে ব্রকলি চাষ করেছেন কৃষক মো. নিজামউদ্দিন (৪৫)। তিনি জানান, পাইকারি বাজারে প্রতি পিস ব্রকলি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, ফলে অন্যান্য ফসলের তুলনায় তিনি বেশ লাভবান হচ্ছেন। এছাড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গাজর এবং সানসাইন জাতের আলু চাষেও কৃষকদের আগ্রহ বাড়ছে।
বজ্রযোগিনী ইউনিয়নের গুহপাড়া এলাকার কৃষক মো. রাকিব (২৫) ২০ শতাংশ জমিতে সানসাইন জাতের আলু চাষ করেছেন। তিনি বলেন, যেখানে আশপাশের সবাই ডায়মন্ড জাতের আলু চাষ করেন, সেখানে নতুন জাতের আলু চাষ করে ভালো ফলনের আশা করছেন।
একই এলাকার কৃষক মো. রেজাউল করিম (৩২) ২১ শতাংশ জমিতে পেয়াজ চাষ করেছেন। আর পুকুরপাড়া এলাকার নারী কৃষক আনোয়ারা বেগম (৪৫) প্রথমবারের মতো ২০ শতাংশ জমিতে গাজর চাষ করে লাভের সম্ভাবনা দেখছেন। গতকাল সোমবার এসব ফসলের মাঠ পরিদর্শন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিয়াসাত সাদাত।
এ সময় তিনি মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে উঠান বৈঠক করেন এবং আলুর বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করেন। বক্তব্যে তিনি বলেন, মুন্সীগঞ্জে আলুর উৎপাদন অনেক বেশি হওয়ায় প্রায়ই কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। তাই এককভাবে আলুর ওপর নির্ভর না করে ব্রকলি, গাজর, পেয়াজসহ বিভিন্ন সবজি এবং নতুন জাতের আলু চাষে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এতে ঝুঁকি কমবে, আয় বাড়বে এবং কৃষি আরও লাভজনক হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

মতামত