এসএসসি পরীক্ষা মনিটরিং করার লক্ষ্যে
মুন্সীগঞ্জে ৩২টি কেন্দ্রে সিসিটিভিতে প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণ
মঙ্গলবার অংশ নিয়েছে ১২ হাজার ৬৫২ শিক্ষার্থী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন
মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমানের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরুর পর থেকে শেষ পর্যন্ত সময়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে জেলার ৩২টি পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে জেলা প্রশাসনের কার্যকর ব্যবস্থাপনা ও কঠোর তদারকির ফলে পরীক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একটি ইতিবাচক পরিবেশ লক্ষ্য করা গেছে।
জানা গেছে, মঙ্গলবার পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি থেকে ১০ হাজার ২১৩ জন, দাখিল (মাদ্রাসা) থেকে ১ হাজার ২৪০ জন এবং এসএসসি (ভোকেশনাল) থেকে ১ হাজার ২০৯ জন উপস্থিত
হয়ে পরীক্ষা দিয়েছেন। সার্বিকভাবে, জেলা প্রশাসনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মঙ্গলবার পরীক্ষা অত্যন্ত সফল ও সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে।
মতামত