আপডেট : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ক্রয়াদেশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কামরুজ্জামান রতন এমপি বলেন "একটা বলয়ের নিয়ন্ত্রণে চিকিৎসা, কোনো ভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না"

জেনারেল হাসপাতালের চিকিৎসা

ক্রয়াদেশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কামরুজ্জামান রতন এমপি বলেন

"একটা বলয়ের নিয়ন্ত্রণে চিকিৎসা,কোনো ভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না"

কাজী সাব্বির আহমেদ দীপু

মুন্সীগঞ্জ জেলাবাসীর একমাত্র ভরসাস্থল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা, নানা সমস্যা ও একটি দ্বৈরথ বা বলয়ের নিয়ন্ত্রণে চলছে চিকিৎসা সেবা। কোনো ভাবেই ওই বলয়কে নিবৃত্ত করা যাচ্ছে না বলে বিস্তারিত চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে স্পিকার মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে দুই মিনিট সময় বরাদ্দ দেন। এ সময় কামরুজ্জামান রতন এমপি তার নির্বাচিত এলাকার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা, জনবল সঙ্কটসহ নানা সমস্যা ও একটি বলয়ের প্রভাবে নিয়ন্ত্রিত হওয়া এবং আইসিসি ইউনিট চালু করার পরদিন বেড গুলো অকেজো হয়ে কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে বক্তব্যে উল্লেখ করেন।

জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর উদ্দেশ্যে কামরুজ্জামান রতন এমপি তার বক্তব্যে অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলেন, জেলার চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসার কার্যক্রম পরিচালিত করতে জনবলের ঘাটতি এবং চিকিৎসা সরঞ্জাম বা যন্ত্রপাতি নেই।

কামরুজ্জামান রতন এমপি বলেন, সম্প্রতি জেনারেল হাসপাতালে আমরা আইসিসিইউ স্থাপনে
সরঞ্জাম দিলাম, যেদিন উদ্বোধন করা হলো ঠিক তার পরদিন থেকে হাসপাতালের অব্যবস্থাপনার কারনে আইসিসিইউর বেডগুলো অকেজো, এগুলো ব্যবস্থাপনার জন্য কোনো মানুষজন নেই।

কামরুজ্জামান রতন এমপি আরও বলেন, সমস্যা নিরসনে স্বাস্থ মন্ত্রী আন্তরিক কিন্তু তারপরও হচ্ছে না। জেনারেল হাসপাতালের যেসব সমস্যার কথা বলে যাচ্ছি, যেখানে একটি দ্বৈরথ কাজ করে, একটা বলয় কাজ করে। যারা সাধারণ মানুষকে সাধারণ চিকিৎসা নিতে দেয় না। চিকিৎসা সেবাকে দালাল চক্রের মাধ্যমে একটা বলয় নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কোনো ভাবেই তাদের নিবৃত্ত করা যাচ্ছে না।

কামরুজ্জামান রতন এমপি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। মন্ত্রী মহোদয়ের সঙ্গে যখন কথা বলি, তার কথায় আমি সান্ত্বনা পাই কিন্ত সাধারণ মানুষের দিকে যখন তাকাই, বাস্তব চিত্র যখন দেখি তখন সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাই না। তাদের কোনো সদুত্তর দিতে পারি না। আর বছরের পর বছর ধরে যদি এভাবেই চলে তাহলে জনগণের ভোটে নির্বাচিত
জনপ্রতিনিধি হয়ে তাদের কোনো সুদুত্তর দিতে না পারি, তাহলে আগামীতে এই জনগনের কাছে ভোটের
জন্য যে যাবো, তা আমাদের জন্য খুবই কষ্টকর। তাই আমার উথাপিত বিষয় আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রয়াদেশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কামরুজ্জামান রতন এমপি বলেন "একটা বলয়ের নিয়ন্ত্রণে চিকিৎসা, কোনো ভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না"
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ক্রয়াদেশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কামরুজ্জামান রতন এমপি বলেন "একটা বলয়ের নিয়ন্ত্রণে চিকিৎসা, কোনো ভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না"

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জেনারেল হাসপাতালের চিকিৎসা

ক্রয়াদেশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কামরুজ্জামান রতন এমপি বলেন

"একটা বলয়ের নিয়ন্ত্রণে চিকিৎসা,কোনো ভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না"

কাজী সাব্বির আহমেদ দীপু

মুন্সীগঞ্জ জেলাবাসীর একমাত্র ভরসাস্থল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা, নানা সমস্যা ও একটি দ্বৈরথ বা বলয়ের নিয়ন্ত্রণে চলছে চিকিৎসা সেবা। কোনো ভাবেই ওই বলয়কে নিবৃত্ত করা যাচ্ছে না বলে বিস্তারিত চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে স্পিকার মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে দুই মিনিট সময় বরাদ্দ দেন। এ সময় কামরুজ্জামান রতন এমপি তার নির্বাচিত এলাকার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা, জনবল সঙ্কটসহ নানা সমস্যা ও একটি বলয়ের প্রভাবে নিয়ন্ত্রিত হওয়া এবং আইসিসি ইউনিট চালু করার পরদিন বেড গুলো অকেজো হয়ে কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে বক্তব্যে উল্লেখ করেন।

জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর উদ্দেশ্যে কামরুজ্জামান রতন এমপি তার বক্তব্যে অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলেন, জেলার চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসার কার্যক্রম পরিচালিত করতে জনবলের ঘাটতি এবং চিকিৎসা সরঞ্জাম বা যন্ত্রপাতি নেই।

কামরুজ্জামান রতন এমপি বলেন, সম্প্রতি জেনারেল হাসপাতালে আমরা আইসিসিইউ স্থাপনে
সরঞ্জাম দিলাম, যেদিন উদ্বোধন করা হলো ঠিক তার পরদিন থেকে হাসপাতালের অব্যবস্থাপনার কারনে আইসিসিইউর বেডগুলো অকেজো, এগুলো ব্যবস্থাপনার জন্য কোনো মানুষজন নেই।

কামরুজ্জামান রতন এমপি আরও বলেন, সমস্যা নিরসনে স্বাস্থ মন্ত্রী আন্তরিক কিন্তু তারপরও হচ্ছে না। জেনারেল হাসপাতালের যেসব সমস্যার কথা বলে যাচ্ছি, যেখানে একটি দ্বৈরথ কাজ করে, একটা বলয় কাজ করে। যারা সাধারণ মানুষকে সাধারণ চিকিৎসা নিতে দেয় না। চিকিৎসা সেবাকে দালাল চক্রের মাধ্যমে একটা বলয় নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কোনো ভাবেই তাদের নিবৃত্ত করা যাচ্ছে না।

কামরুজ্জামান রতন এমপি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। মন্ত্রী মহোদয়ের সঙ্গে যখন কথা বলি, তার কথায় আমি সান্ত্বনা পাই কিন্ত সাধারণ মানুষের দিকে যখন তাকাই, বাস্তব চিত্র যখন দেখি তখন সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাই না। তাদের কোনো সদুত্তর দিতে পারি না। আর বছরের পর বছর ধরে যদি এভাবেই চলে তাহলে জনগণের ভোটে নির্বাচিত
জনপ্রতিনিধি হয়ে তাদের কোনো সুদুত্তর দিতে না পারি, তাহলে আগামীতে এই জনগনের কাছে ভোটের
জন্য যে যাবো, তা আমাদের জন্য খুবই কষ্টকর। তাই আমার উথাপিত বিষয় আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত