জাতীয় যুবশক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। গত ১০ জানুয়ারি আজিম সরদার বিপ্লবকে আহ্বায়ক এবং মো. জুয়েল শেখকে সদস্য সচিব করে ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. নাইম আহমেদ নাইম, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ ও মো. রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হৃদিকা আফরোজ, যুগ্ম সদস্য সচিব মো. রাহাদুল ইসলাম, শামিম হোসেন, রাব্বি হোসেন, সাহিন, মো. মাহমুদুল হাসান ও রাফি শিকদার, মুখ্য সংগঠক মো. মনজুর হোসেন মুনজুল, সিনিয়র সংগঠক মো. নাজমুল হোসেন, মো. জাহিদুল ইসলাম, জাহিদ হাসান, জিহাদ হোসেন, মো. মামুনুর রশিদ, আল আমিন, এরফান আহ্মেদ, মো. মাহাবুব মিজি, মো. সবুজ দেওয়ান, সাকিব বেপারী, মো. মুরসালিন, সাকিব শেখ, হাফসা আক্তার, মো. শাকিল, মো. সাম্বিল হোসেন, নাঈম হোসাইন, আল আমিন বিন আকাশ, জিহাদ বেপারী, আদনান আলী, মো. শামিম খান ও মো. মহাতাব।
আগামী এক বছর জন্য এই কমিটি অনুমোদন করা হয়।
মতামত