আপডেট : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের নির্দেশ জেলা প্রশাসকের

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের নিমিত্তে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপরোক্ত দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। 
একই সঙ্গে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সীমানায় নিয়মিত সড়ক দুর্ঘটনা রোধে এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়কসহ জেলার সার্বিক ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসক তার বক্তব্যে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন। 
 
অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী । 
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; অধিনায়ক, ১৯ বীর, মাওয়া সেনানিবাস, মুন্সীগঞ্জ; অধিনায়ক, ৬২ বিজিবি ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ; অধিনায়ক, র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ; যুগ্মপরিচালক, এনএসআই, মুন্সীগঞ্জ; ক্যাম্প কমান্ডার, র‌্যাব-১০, ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সীগঞ্জ; জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, মুন্সীগঞ্জ; জেলা নির্বাচন অফিসার, মুন্সীগঞ্জ এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের নির্দেশ জেলা প্রশাসকের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের নির্দেশ জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের নিমিত্তে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপরোক্ত দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। 
একই সঙ্গে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সীমানায় নিয়মিত সড়ক দুর্ঘটনা রোধে এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়কসহ জেলার সার্বিক ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসক তার বক্তব্যে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন। 
 
অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী । 
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; অধিনায়ক, ১৯ বীর, মাওয়া সেনানিবাস, মুন্সীগঞ্জ; অধিনায়ক, ৬২ বিজিবি ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ; অধিনায়ক, র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ; যুগ্মপরিচালক, এনএসআই, মুন্সীগঞ্জ; ক্যাম্প কমান্ডার, র‌্যাব-১০, ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সীগঞ্জ; জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, মুন্সীগঞ্জ; জেলা নির্বাচন অফিসার, মুন্সীগঞ্জ এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত