আগামী ১৭ আগস্ট মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে
জেলার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, সুস্থ বিনোদন এবং ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী ।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার , জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, ক্রীড়া সংগঠকবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, মাঠ ব্যবস্থাপনা, দলসমূহের অংশগ্রহণ, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলা এবং ২টি পৌরসভাসহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। আগামী ১৭ আগস্ট টঙ্গীবাড়ি উপজেলা ও মিরকাদিম পৌরসভার মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন হবে। ১ম রাউন্ডের ৪টি ম্যাচ ১৭–২০ আগস্ট, ২টি সেমিফাইনাল ২২ আগস্ট এবং ফাইনাল ম্যাচ ২৪ আগস্ট ২০২৬ মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

মতামত