নারী নির্যাতন প্রতিরোধে নানা আইনি ব্যবস্থা থাকলেও তা কার্যত নারীর প্রতি সহিংসতা কমাতে খুব বেশি কাজে আসছে না। নারীর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা বর্তমানে বদলেছে। সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ করতে হবে, নিজেদের সচেতন হতে হবে। মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
এর আগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে ধারণ করে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব আলেয়া ফেরদৌসী, জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক জনাব মো: আলাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের জনগণ।
উক্ত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বাস্তবায়নাধীন প্রকল্প,কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম শক্তিশালীকরণ ও সম্প্রসারণ বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি সকল অভিভাবককে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের প্রতিবাদের রূপ ও ধরন বদলাবে। প্রতিবাদ করেই নারীর অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। উল্লেখ্য ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। মঙ্গলবার প্রথম দিন অতিবাহিত হয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

মতামত