মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, নারী ও কন্যা শিশুর জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তাই নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক। গতকাল সোমবার তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জে আয়োজিত নারী উদ্যোগে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সোমবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাবৃন্দ।
উক্ত নারী উদ্যোক্তা মেলায় আগত অতিথিবৃন্দ ঘুরে ঘুরে স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় ১০ টি স্টলে নারী উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রি করছেন।
মেলা শেষে একই প্রাঙ্গণে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি “ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মতামত