জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, যুব সমাজকে সুস্থ ও সবল রাখতে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন,
খেলাধুলাসহ যে কোন প্রতিযোগিতায় জয় পরাজয় রয়েছে। পরাজয় হলে মন খারাপ করার কিছুই নেই। কারন পরাজয়ও খেলাধুলার একটি অংশ। মঙ্গলবার মুন্সীগঞ্জ শহরস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মঙ্গলবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজ এবং সরকারি হরগঙ্গা কলেজ মুখোমুখি হয়।
উল্লেখ্য, তরুণদের মাঝে সুস্থ প্রতিযোগিতা ও নেতৃত্ব এগিয়ে নেবার লক্ষ্যে হওয়া এ আয়োজনে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ১২টি কলেজের শিক্ষার্থীরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে।
এতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি এবং দর্শকদের তুমুল করতালিতে দিনব্যাপী ফুটবল ম্যাচগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

মতামত