তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং ও জ্বালানি সংকটে মুন্সীগঞ্জের ক্ষুদ্র গার্মেন্টস শিল্পে উৎপাদন কমে গেছে ৩০ থেকে ৪০ শতাংশ। আসন্ন ঈদ উল আজহা ও শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে কারখানায় উৎপাদন চরম সংকটের মুখে পড়েছে।
এতে প্রতিষ্ঠানগুলো লোকসানের দিকে যাচ্ছে। অনেক কারখানার উৎপাদন অর্ধেকের চেয়েও কমে নেমে এসেছে।
ক্ষুদ্র গার্মেন্টস মালিকরা বলেছেন, মুন্সীগঞ্জে প্রতিদিন দিন-রাত মিলিয়ে গড়ে ৭-৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে ক্ষুদ্র গার্মেন্টস ও অন্যান্য উৎপাদনমুখী শিল্প প্রায় স্থবির হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দিনের অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় দেশের প্রধান রফতানি খাত তৈরী পোশাক শিল্প কারখানার চাকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেক কারখানায় জেনারেটর ব্যবহারের চেষ্টা করা হলেও ডিজেলের ঘাটতি এবং অতিরিক্ত মূল্যের কারণে মালিকরা হিমশিম খাচ্ছেন। উৎপাদন লক্ষমাত্রা পূরণ না হওয়ায় পাইকারদের সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারছেন না। সব মিলিয়ে জ্বালানি সংকট ও বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ে কারখানা বিপর্যেয়র দিকে ধাবিত হচ্ছে। আর মাত্র তিন সপ্তাহ পরই পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দূর্গা পূজা । যদি পরিস্থিতির দ্রুত উত্তরণ সম্ভব না হয় তাহলে লোকসানের কবলে পড়বে ব্যবসায়ীরা।
একাধিক ক্ষুদ্র গার্মেন্টসের মালিকপক্ষ জানিয়েছে, দফায় দফায় লোডশেডিং ও জ্বালানি সংকটের কারনে পোশাক খাতে উৎপাদন কমে গেছে ৩০ থেকে ৪০ শতাংশ। ফলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী উৎপাদন মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সময়ে চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিজাইনের পোশাক সরবরাহ করতে না পারলে লোকসানের কবলে পড়তে হবে তাদের। এ জন্য এ শিল্পে জড়িত ক্ষুদ্র গার্মেন্টস মালিকরা দুশ্চিন্তায় পড়েছে।
সদরের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রতিটি মিনি গার্মেন্টসে কম্পিউটারাইজড অ্যামব্রয়ডারি মেশিন ব্যবহার করে চমৎকার সব ডিজাইন করা হয় পোশাকে। কিন্তু জ্বালানি তেল সংকট ও লোডশেডিং এর প্রভাবে অ্যামব্রয়ডারি মেশিন বন্ধ রয়েছে। ফলে
উৎপাদন কমে যাওয়ায় বিপাকে পড়েছে মালিক ও শ্রমিকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সীগঞ্জ উপজেলার রামপাল, সিপাহীপাড়া, দরগাহবাড়ি, শাখাঁরীবাজার, সুজানগর, বল্লালবাড়ি, দেওভোগ, রতনপুর, পঞ্চসার, চম্পাতলা, এনায়েতনগর, কাজী কসবা ও তেলের বিল গ্রামসহ বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার ক্ষুদ্র গার্মেন্টস শিল্পে দিন-রাত বিভিন্ন ডিজাইনে নতুন নতুন পোশক তৈরীর কাজ ব্যাহত হচ্ছে।
আসন্ন ঈদ উল আযহা ও দূর্গা পূজাকে সামনে রেখে ক্ষুদ্র গার্মেন্টস শিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি পরিবারের সদস্য ও দর্জি শ্রমিকদের কর্মচাঞ্চল্যে উৎসবের আমেজ তৈরী হয় প্রতিবছর। কিন্তু চলতি মৌসুমে সেই কর্মচাঞ্চল্যে নেই কোনো আনন্দ।
সদর উপজেলার দরগাহবাড়ী এলাকার রিমন গার্মেন্টেসের মালিক মো. আসলাম দেওয়ান জানান, মুন্সীগঞ্জের ক্ষুদ্র গামেন্টর্সে ফ্রক, সালোয়ার কামিজ, শার্ট ও প্যান্টের নিত্য নতুন ডিজাইন, পাকা রঙ ও তুলনামূলক কম দামের পোশাক তৈরী হয়। আর এই পোশাক দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা পোশাক সংগ্রহের জন্য মুন্সীগঞ্জের ক্ষুদ্র গার্মেন্টস গুলোতে ভীড় জমিয়ে তুলছে। কিন্তু উৎপাদন কমে যাওয়ায় তাদের চাহিদা অনুযায়ী পোশাক সরবরাহ করতে পারছে না গার্মেন্টস মালিকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে ওঠেছে তিন হাজার ক্ষুদ্র গার্মেন্টস শিল্প। এখানে নানা বয়সের ছেলে মেয়েদের জন্য ফ্রক, সালোয়ার কামিজ, প্যান্ট ও শার্ট তৈরি করা হচ্ছে। প্রতিটি কারখানায় গড়ে ৮ থেকে ২০ জন কারিগর কাজ করে যাচ্ছে। কিন্তু জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কারনে এসব শ্রমিকরাও পড়েছে বিপাকে। উৎপাদন কমে যাওয়ায় তাদের আয়ও কম হচ্ছে।
শ্রমিক মোবারক হোসেন ও আসলাম হোসেন বলেন, এই কারখানায় প্রোডাকশনে কাজ করি। গত বছর এই সময় ১৫০০ থেকে ১২০০ টাকা প্রতিদিন আয় করেছি কিন্তু এবার জ্বালানি সংকট ও লোডশেডিং এর কারনে দিন-রাত মিলিয়ে ৭-৮ ঘন্টা মেশিন বন্ধ থাকায় উৎপাদন কমে গেছে, সঙ্গে কমেছে আয়ও।
এখন ৭০০ থেকে ৮০০ টাকা প্রতিদিন কাজ করতে পারি।
সানি গামেন্টের মালিক মো. মহিউদ্দিন মিয়া কথা জানালেন, প্রতিদিন একজন শ্রমিক অন্তত ৭শ থেকে ৯শ টাকা উপার্জন করে থাকে। কিন্তু এ বছর তাদের আয় কমে গেছে, উপার্জন করতে পারছে ৪'শ থেকে ৫'শ টাকা।
সদরের তেলের বিল এলাকার গার্মেন্টস মালিক আমির হোসেন জানান, একদিকে লোডশেডিং অন্যদিকে তেল-গ্যাসের সংকটে কারখানার স্বাভাবিক উৎপাদন চালু রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সময়মতো পণ্য ডেলিভারি দেয়া যাচ্ছে না। সামনে ঈদ। কীভাবে যে ব্যয় সামাল দেবো তা নিয়ে বড় চিন্তায় আছি। তিনি বলেন, গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে ৩০ থেকে ৪০ শতাংশ উৎপাদন কমে গেছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

মতামত