টঙ্গিবাড়ীতে গুলিতে ইউপি চেয়ারম্যান সুমনকে হত্যা
দুই বছর ১১ দিন পেরিয়েছে এখনও মূল আসামীরা অধরা
▪️ তিন আসামী জামিন পেয়ে ঘুরছে প্রকাশ্যে
মানুষের বিপদ দেখলে সুমন নিজের পকেটের টাকা, ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া সম্মানীর টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করতো। টাকা না থাকলে প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা চেয়ে এনে সহযোগিতা করতো। কখনো নিজের চেয়ারম্যান পদের অসৎ ব্যবহার করতো না।এজন্য মানুষ আরো বেশি ভালোবাসত। আর এই ভালোবাসাই তার জন্য কাল হয়ে দাড়িয়ে ছিল। চেয়ারম্যান না হলে হয়তো সুমনকে মরতে হতো না। গতকাল শনিবার সকালে কাঁদতে কাঁদতে এসব কথাগুলো বলছিলেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাওয়ে প্রকাশ্যে গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান এইচ এম সুমন হালদারের স্ত্রী এলাছ আক্তার। শনিবার হত্যাকান্ডের ২ বছর ১১ দিন পেরিয়ে গেছে। অথচ নৃশংস এ হত্যাকান্ডের বিচার পাবো তো দুরের কথা মূল আসামীরা এখনও গ্রেপ্তার হয়নি। কয়েকজনকে গ্রেপ্তার করলেও তারা আদালত থেকে জামিনে বের হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
অপরদিকে মামলার বাদী ইমন হালদার জানিয়েছেন, জামিনে বের হয়ে আসামীরা মামলা বিনষ্ট করতে স্বাক্ষীদের ওপর নানা কৌশলে চাপ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে।
এদিকে ১৭ জুলাই শুক্রবার পাঁচগাঁও শান্তি সংঘ যুব সংগঠনের সার্বিক সহযোগিতা প্রয়াত ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ৫ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিহত এইচ এম সুমন হাওলাদারের দুই ভাই এইচ এম লিমন হাওলাদার ও এইচ এম রিংকু হাওলাদার।
সুমন ও এলাছ দম্পতির ৭ বছরে জান্নাতুল সেজদা নামে এক মেয়ে ও সালমান সাদি নামে ৫ বছর বয়সি এক ছেলে রয়েছে। কান্নাকাটি করতে করতে স্ত্রী এলাছ আক্তার বলেন, আমার ছেলে-মেয়েরা দুই বছর হয়ে গেলো বাবাকে দেখে না, বাবা বলে ডাকতে পারে না। শুধু জিঙ্গেস করে, ওর বাবা কোথায়। আমি ওদের কি উত্তর দিবো! ভাষা খুঁজে পাইনি তখন।
এলাছ আক্তার নিজেকে সামলে নিয়ে বলতে থাকেন, ৮ বছর আগে পারিবারিক ভাবে সুমনের সঙ্গে বিয়ে হয়। কোন ঝামেলা ছিলনা। সুমন কৃষি কাজ করতো। ভালোভাবে আমাদের সংসার জীবন চলছিল। সুমন খুব মিশুক স্বভাবের ছিল। ছোট-বড় সবাই ভালবাসত। এ জন্য ২০২৩ সালে এলাকার সবাই সুমনকে জোর করে ইউপি নির্বাচনে প্রার্থী করে। বড় ব্যবধানেও জয়ী হয় সে। নির্বাচিত হওয়ার পর সুমন দিন-রাত মানুষের বিপদে দৌড়াদৌড়ি করত। সুমনের দুই ভাই ইউরোপ প্রবাসী।
নিহত চেয়ারম্যান সুমন হালদার পাঁচগাঁও গ্রামের প্রয়াত পিয়ার হোসেন হালদারের ছেলে। তিনি ২০২৩ সালের মার্চে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সুমন।
স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে,
২০২৪ সালোর ৭ জুলাই সকাল ১০টা থেকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। নির্বাচনে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা দেওয়ান মনিরুজ্জামান নামে স্থানীয় একজন ব্যক্তি এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলেনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মনিরুজ্জামানের পক্ষে ছিলেন চেয়ারম্যান সুমন হালদার। আর মিলেনুরের সমর্থক ছিলেন সুমনের চাচাত চাচা নূর মোহাম্মদ ও নূর আহমেদ ভোলা নামের দুই ভাই। মনিরুজ্জামান ৯ ভোট পেয়ে বিজয়ী হন। এতে ক্ষিপ্ত হন পরাজিত প্রার্থী ও তাঁর সমর্থকেরা। বেলা পৌনে একটার দিকে বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান সুমন হালদারের সঙ্গে দুই ভাই নূর মোহাম্মদ ও নূর আহমেদ ভোলার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান সুমনকে সেখানে ফেলে প্রকাশ্যে বুকে গুলি করে পালিয়ে যান ঘাতকেরা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টঙ্গিবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ৭ জুলাই রাতে ময়নাতদন্ত শেষে সুমনের লাশ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে পাঁচগাও বালুর মাঠে রাখা হয়। ৮ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে সুমনের বাড়িতে তার মৃতদেহ শেষ বিদায়ের জন্য আনা হয়। সে সময় প্রিয় চেয়ারম্যানকে একনজর দেখতে শতশত মানুষের জটলা তৈরি হয়। এরপর দুপুর আড়াইটার দিকে জানাজা শেষে বিকেল সাড়ে ৩ টার দিকে পাঁচগাও ইউনিয়নের গনাইসার সামাজিক কবরস্থানে সুমন হালদারের লাশ দাফন করা হয়।
নিহত সুমনের ছোট ভাই এইচ এম ইমন হালদার বলেন, নূর মোহাম্মদ ও নূর আহমেদরা চোরাই সোনার ব্যবসা করেন। দুই বছর আগে তাদের বড় একটি চালান পুলিশে ধরা পড়েছিল। এতে তাদের আর্থিক অবস্থা কিছুটা খারাপ হয়ে যায়। সুমনের ইউপি নির্বাচনে শ্রম দিয়ে সহযোগিতা করেছিল নূর মোহাম্মদরা। সে সহযোগিতার বিনিময়ে সুমনের চেয়ারম্যানকে ব্যবহার করে বিভিন্ন সুযোগ নিতে চাইতো। আমার ভাই তাতে রাজী হতো না। সে তার দায়িত্বকে এবাদত মনে করত।
ইমন হালদার বলেন, সোনা ধরা পরার পর নূর মোহাম্মদরা আরো বেশি বেপরোয়া হয়ে যায়। ভাইয়ের জন্য তারা অন্যায় কাজ করতে পারতো না। সেসব কারনে ক্ষোভ ছিল, তার মধ্যে স্কুলের নির্বাচনে নূর মোহাম্মদের সমর্থিত প্রার্থীর পরাজয়। এসব কারনেই নূর মোহাম্দ, নূর আহমেদরা আমার ভাইকে মেরে ফেলেছে। আমরা এ হত্যার বিচার চাই।
ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আয়েশা বেগম বলেন, আওয়ামী লীগের আমলে নূর মোহাম্মদ, নূর আহমেদরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের ভয়ে এলাকার মানুষ কথা বলতে পারতো না। তাদের এসব অপকর্মের সমর্থন দিতো না সুমন। তাকে পথের কাটা মনে করতো। আর এ কারনেই হত্যাকাণ্ডের মতো এমন নশংস ঘটনা ঘটিয়েছে তারা। আমরা সুমন হত্যাকারীদের বিচার দাবি করছি।
স্থানীয় গ্রামবাসীর দাবী, সন্ত্রাসীরা অস্ত্র কোথায় পেলো? কেউ তাদের পেছনে আছে কিনা তা পুলিশ-প্রশাসনকে খুঁজে বের করতে হবে।
এদিকে ইউপি চেয়ারম্যান সুমন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কাউসার হাওলাদার(৪৫), মো.শেখেনুল হাওলাদার(৪৮), নূর হোসেন হাওলাদার(৪০) নামে তিনজনকে আটক করেছিল পুলিশ। ঘটনার পরদিন ৮ জুলাই সন্ধ্যায় নিহতের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলেনুর রহমান মিলনসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩-৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। এ মামলায় এ পর্যন্ত ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে আসামীরা জামিনে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অপর আসামীরা হত্যাকান্ডের ২ বছর ১১ দিন পেরিয়ে গেলেও আজও অধরা।
টঙ্গিবাড়ী থানার দায়িত্বশীল সূত্র জানায়, এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকেই এজাহার ভূক্ত একাধিক আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশ সোর্স নিয়োগ করে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জুলাই দুপুর দেড়টার দিকে আধিপত্য ও স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৮ জুলাই সন্ধ্যায় নিহতের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলেনুর রহমান মিলনসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩-৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। এ মামলায় এ পর্যন্ত ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর আসামীরা এখনও ধরাছোঁয়ার বাইরে।
পরিষদ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যানকে হত্যার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকির ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই ২০২৪ সালের ১৬ এপ্রিল দিবাগত মধ্য রাতে কাপড় পেঁচিয়ে ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

মতামত