আপডেট : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

নির্বাচিত হলে মেঘনা নদীতে সেতু নির্মাণ করবো- মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন মঙ্গলবার সকালে ১১ টার দিকে সদর উপজেলা উপকন্ঠ মুক্তারপুরে নির্বাচনের গণসংযোগ চলাকালীন তিনি বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন- আমি মেঘনা নদীর উপর সেতু নির্মাণ করবো, ইনশাআল্লাহ। আমার বড় ভাই সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই অনেক কাজ করে গেছেন। কিছু কাজ বাকি আছে, আমি তা করবো। 
 
মো. মহিউদ্দিন বলেন, মুন্সীগঞ্জ শহর ও সদরে জলাবদ্ধতা আছে, এই জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। জেলা শহরকে সুন্দর ভাবে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করবো। আমাদের এখানে মেডিকেল কলেজ দরকার, আমি আগেও যোগাযোগ করেছি। এখন যেহেতু হবে- তার জন্য কাজ করবো। মুন্সীগঞ্জ শহরের থেকে কমলাঘাট পর্যন্ত বেড়িবাঁধের প্রস্তাব পাঠানো হয়েছে, আমি যদি এমপি হতে পারি তা বাস্তবায়ন করবো। কয়েক দিন আগে পদ্মা নদীর পাড়ে গিয়েছিলাম। ওখানে দেখলাম নদীরপাড়ে ভাইঙ্গা যাচ্ছে, আমি এমপি হলে নদীরপাড়ে বেড়িবাঁধের কাজ করবো। 
 
ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে আরও বলেন, আপনারা কয়েকদিন আগে গজারিয়াতে দেখেছেন রতনের লোকজন আমার লোকজনের উপর হামলা করছে, মারামারি করছে, আমি ডিসি মহদয়ের কাছে কম্পিলিন দিছি, ওই এ বিষয়টা দেখবেন। যদি ভালোভাবে না দেখে, তাহলে আমি সংবাদ সম্মেলন করবো। তবে এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, প্রশাসন এখনও নিরপেক্ষ ভাবে আছে। আমি পক্ষপাতি চাচ্ছি না। আমি মনে করি প্রশাসন পক্ষাপাতি করবেও না। 
 
প্রচারনা কালে তিনি মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সাধারণ জনগণের কাছে ফুটবল প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। তবে এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। 
 
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পাঁচ বারের সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক মেম্বার ডা. জসিমউদ্দিন সরদারসহ শতাধিক সমর্থক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নির্বাচিত হলে মেঘনা নদীতে সেতু নির্মাণ করবো- মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নির্বাচিত হলে মেঘনা নদীতে সেতু নির্মাণ করবো- মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন মঙ্গলবার সকালে ১১ টার দিকে সদর উপজেলা উপকন্ঠ মুক্তারপুরে নির্বাচনের গণসংযোগ চলাকালীন তিনি বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন- আমি মেঘনা নদীর উপর সেতু নির্মাণ করবো, ইনশাআল্লাহ। আমার বড় ভাই সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই অনেক কাজ করে গেছেন। কিছু কাজ বাকি আছে, আমি তা করবো। 
 
মো. মহিউদ্দিন বলেন, মুন্সীগঞ্জ শহর ও সদরে জলাবদ্ধতা আছে, এই জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। জেলা শহরকে সুন্দর ভাবে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করবো। আমাদের এখানে মেডিকেল কলেজ দরকার, আমি আগেও যোগাযোগ করেছি। এখন যেহেতু হবে- তার জন্য কাজ করবো। মুন্সীগঞ্জ শহরের থেকে কমলাঘাট পর্যন্ত বেড়িবাঁধের প্রস্তাব পাঠানো হয়েছে, আমি যদি এমপি হতে পারি তা বাস্তবায়ন করবো। কয়েক দিন আগে পদ্মা নদীর পাড়ে গিয়েছিলাম। ওখানে দেখলাম নদীরপাড়ে ভাইঙ্গা যাচ্ছে, আমি এমপি হলে নদীরপাড়ে বেড়িবাঁধের কাজ করবো। 
 
ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে আরও বলেন, আপনারা কয়েকদিন আগে গজারিয়াতে দেখেছেন রতনের লোকজন আমার লোকজনের উপর হামলা করছে, মারামারি করছে, আমি ডিসি মহদয়ের কাছে কম্পিলিন দিছি, ওই এ বিষয়টা দেখবেন। যদি ভালোভাবে না দেখে, তাহলে আমি সংবাদ সম্মেলন করবো। তবে এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, প্রশাসন এখনও নিরপেক্ষ ভাবে আছে। আমি পক্ষপাতি চাচ্ছি না। আমি মনে করি প্রশাসন পক্ষাপাতি করবেও না। 
 
প্রচারনা কালে তিনি মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সাধারণ জনগণের কাছে ফুটবল প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। তবে এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। 
 
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পাঁচ বারের সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক মেম্বার ডা. জসিমউদ্দিন সরদারসহ শতাধিক সমর্থক।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত