আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে মিষ্টি মুখ দৃঢ় রাখছে ক্রেতা বিক্রেতার মেলবন্ধন - যুগ যুগ ধরে টিকে আছে গ্রামীন ঐতিহ্য!

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
 
প্রাচীন গ্রাম বাংলার অন্যতম উৎসব বাংলা নববর্ষ কিংবা পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিনে ব্যবসায়ী ও ক্রেতাদের মেলবন্ধন দৃঢ় রাখতে উভয় পক্ষের মধ্যে মিষ্টিমুখ করানো বাংলার আবহমান ঐতিহ্য। ফলে পহেলা বৈশাখ ঘিরে প্রতিবছরই ব্যস্ততা বাড়ে সনাতন ধর্মালম্বী ঘোষ সম্প্রদায়ের মিষ্টি কারিগর ও ব্যবসায়ীদের।
 
বিশেষ করে যুগ যুগ ধরে প্রাচীন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের ঐতিহবাহী সুস্বাদু ও মুখরাচর মিষ্টির সুনাম এবং খ্যাতি ছড়িয়েছে দেশজুড়ে। 
 
সম্প্রতি,গত বছর ২০২৫ সালের (১৫ই বৈশাখ) সিরাজদিখাঁনের সন্তোষ পাড়ার প্রাচীন কলা পাতার পাতক্ষীর পেয়েছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি।
 
ফলে বাংলা নববর্ষ ঘিরে ক্রেতা আপ্যায়নের জন্য দূরদূরান্ত থেকে পাইকারক বিভিন্ন ব্যবসায়ীদের আনাগোনা বৃদ্ধি পায় এ অঞ্চলে।
 
বৈশাখকে বরণ করতে উৎসুক হয়ে আছেন সর্বস্তরে বাঙালিরা। সারা দেশের মত মুন্সিগঞ্জেও চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সহ চালের আড়তে দেখা গেছে সাজসজ্জায়, পোশাক, খাওয়া-দাওয়া সহ সবকিছুই সাজানো হচ্ছে বৈশাখের আমেজে। বৈশাখী আমন্ত্রণপত্রে সাধারণ ক্রেতা ও পাইকারদের মিষ্টিমুখ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন ব্যবসায়ীরা।
 
সরেজমিনে বুধবার সকালে একাধিক মিষ্টির আড়ত ও মিষ্টি তৈরির কারখানা ঘুরে দেখা গেছে,বৈশাখ উপলক্ষে ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিদিন বাহারি ডিজাইন ও রংয়ের লালমোহন ও খিলমোহন সহ প্রায় ২শ/৩শ কেজি সাদা রসগোল্লা তৈরি করছেন কারিগররা। মিঠাই ব্যবসায়ীরা জানান, পহেলা বৈশাখ ঘিরে বাড়তে চাহিদা তৈরি হয় লালমোহন ও সাদা রসগোল্লার ফলে এ দুই ধরনের মিষ্টি বেশি তৈরি করেন কারিগরা।
 
এদিকে বৈশাখীর খাবারের ও প্রতিবছরই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। বাঙালির প্রিয় ভাত,ভর্তা আর ইলিশ মাছ তো থাকেই। গ্রামবাংলার মেলায় দেখা মেলে সকল আয়োজনে, মিঠা কদমা,চিনি বালুসা, লালমোহন, খিলমোহন, সাদা বালুসা, বাতাসা, মুরলি, খাগড়াই, নিমকি সহ থাকে আরো কত কী! 
 
গ্রাম ছাড়িয়ে এসব মিষ্টি পদের দেখা এখন শহুরে জীবনেও মেলে। বিশেষ করে বৈশাখী মেলায় পাওয়া যায় এসব খাবার। খোঁজ নিয়ে জানা যায়,বৈশাখের আগমনে দেশজুড়ে এসব মিঠাইয়ের চাহিদা বেড়ে যায়। ফলে  গ্রামবাংলার লোকজ এসব খাবার প্রস্তুতিতেও ব্যস্ত সময় পার করেন কারিগররা।
 
মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম এলাকায় প্রায় পাঁচ প্রজন্ম ধরে মিষ্টির ব্যবসা পরিচালনা করে আসা,আদি শুকলাল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী প্রবীণ ব্যবসায়ী সুধীর ঘোষ বলেন, প্রতিবছরই ব্যবসায়ীদের হালখাতার জন্য আমরা পহেলা বৈশাখে স্বাভাবিক সময়ের তুলনায় একটু বেশি মিষ্টি তৈরি করে থাকি কারণ দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী ও পাইকাররা ছুটে আসেন আমাদের এখানে মিষ্টি ক্রয় করতে, স্বাভাবিক সময় বিভিন্ন রকমের মিষ্টির চাহিদা থাকলেও পহেলা বৈশাখ ঘিরে সাধারণত দু ধরনের মিষ্টির বাড়তি চাহিদা থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হলো, লালমোহন আর খিলমোহন। তবে চিনি বালুসা ও সাদা রসগোল্লা অর্ডার করেছে অনেক ক্রেতা।
 
অন্যদিকে আরেক প্রবীণ মিষ্টি ব্যবসায়ী,শংকর ঘোষ বলেন, পহেলা বৈশাখে দু ধরনের মিষ্টি ও নিমকির বেশি চাহিদা থাকে, স্বাভাবিক সময় ক্রেতারা চমচম, কালোজাম, সন্দেশ, রাজভোগ,ছানার আমিত্তি সহ উন্নয়ন ও মিষ্টি ক্রয় করলেও। পহেলা বৈশাখে শুধুমাত্র লালমোহনার আর খিলমোহন বিক্রি হয়।
তাই এই দুই রকমের মিষ্টি বেশি তৈরি করা হয়েছে তবে অতীতের তুলনায় এ বছর ক্রেতাদের উপস্থিতি খুব একটা বেশি নেই।
 
এছাড়া তরুণ মিষ্টি ব্যবসায়ী জয় ঘোষ বলেন, আগে পহেলা বৈশাখে মিষ্টির বেশি চাহিদা থাকলেও দিনে দিনে মানুষের মধ্যে মিষ্টি বিতরণের আগ্রহ কমে এসেছে তবুও বাঙালির প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে কিছু কিছু ব্যবসায়ী এখনো হালখাতা করে থাকেন মূলত তারাই অগ্রিম অর্ডার দিয়ে বিভিন্ন মিষ্টি তৈরি করে দিতে বলেন, তবে এবছর দুধ ও চিনির দাম সহ শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় খুব একটা লাভবান হওয়া সম্ভাবনা নেই ব্যবসায়ীদের, তবে কেউ কেউ পর্যাপ্ত মিষ্টি বিক্রির উদ্দেশ্যে মজুদ করলেও কাঙ্খিত কাস্টমারের দেখা মিলছে না।
 
"যেভাবে তৈরি হয় পহেলা বৈশাখের মিষ্টি"
 
লাল মোহন-খিল মোহন।
 
লাল মোহন ও খিল মোহন দুটিই খেতে মিষ্টি। তবে আকৃতির দিক থেকে এদের মধ্যে পার্থক্য নেই। বাঙালির প্রিয় লাল মোহন তৈরি হয়,খাঁটি দুধ ছানা ও চিনি দিয়ে তেলে ভেজে। খুব ঘন করে চিনি জ্বাল দিয়ে এরপর ভিজিয়ে রাখা হয় মিষ্টি লালমোহন। 
 
এছাড়া সাদা রঙের গোল আকৃতির হয় খিল মোহন, আর আকারে অনেক ছোট হয়। এটিও চিনি খাঁটি দুধ ও ছানা দিয়ে তৈরি। তবে এর ভেতরে থাকে খাঁটি দুধ দিয়ে তৈরি ক্ষিরার মাওয়া।
 
সাদা রসগোল্লা।
 
সাদা রসগোল্লা নাম শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়,পাতলা শিরায় ভেজা মিষ্টি এটি। সাদা রসগোল্লা ও তৈরি হয় খাঁটি গরুর দুধ ছানা ও চিনি দিয়ে। প্রথমে খাঁটি গরুর দুধ থেকে তৈরি করা হয় ছানা এরপর চিনি জ্বাল দিয়ে শিরা তৈরি করা হয়। 
 
এরপর সেই শিরায় দীর্ঘ সময় সেদ্ধ করে তৈরি করা হয় সাদা রসগোল্লা। বাংলায় অনেক পুরোনো মিষ্টির মধ্যে সাদা রসগোল্লা অন্যতম। 
 
বাংলায় অতিথি আপ্যায়নে সাদা রসগোল্লা দেওয়া পুরোনো রীতি। তবে বর্তমান সময়ে শুধু বৈশাখ উৎসবেই সাদা রসগোল্লা খাওয়া হয়। পরিবারের আয়োজনে বা অতিথির আপ্যায়নে বৈশাখীর আয়োজন মানেই সাদা রসগোল্লা থাকবেই।
 
খোঁজ নিয়ে জানা গেছে,পহেলা বৈশাখের সাদা রসগোল্লা অনেকটা ছোট গোল আকারের হয়। বাইরে দেখতে কিছুটা শক্ত মনে হলেও ভেতরটা থাকে তুলতুলে নরম। ওপর ও নিচের আকৃতি অনেকটাই কমলালেবুর মতো গোল। মূলত খাঁটি দুধের ছানা ও চিনি দিয়ে তৈরি হয় এটি। বাড়িতে সাদা রসগোল্লা তৈরি করতে প্রথমে বাজার থেকে খাঁটি দুধ কিনে নিয়ে এসে ছানা তৈরি করতে হবে, এরপর সেই ছানার শুকনো করে, কিছুটা সুজি মিশিয়ে, গোলাকৃতির করে কেটে নিতে হবে, এরপর পানিতে চিনি দিয়ে ফোটাতে হবে। এরপর ঠাণ্ডা করে চিনি জমাট বাঁধলে ছড়ানো পাত্রে অল্আপ আইসিং সুগার ছিটিয়ে শিরা ঢেলে অল্প গরম থাকা অবস্থায় রোল করে গারো শিরার মাঝে ডুবিয়ে রাখতে হয়। 
 
কয়েকবার করলেই ভেতরটা কিছুটা ফাঁপানো হয়ে যায় তখন এরপর বাতাসে রেখে একদম ঠান্ডা করে নিলেই হয়ে যাবে সুস্বাদু রসগোল্লা।
 
চিনির তৈরি বালুসা।
 
বৈশাখী মেলার অন্যতম অনুষঙ্গ চিনির তৈরি বালুসা মিষ্টি, হাতি-ঘোড়া, মটক, পাখি ও নৌকা। পহেলা বৈশাখে থাকে মুন্সিগঞ্জের শত বছরের ঐতিহ্য এই খাবার। বৈশাখ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত মেলায় চিনির তৈরি বালুসা অথবা দানাদার মিষ্টি সহ হাতি-ঘোড়ার দেখা মিলবে। 
 
বৈশাখী মেলায় অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে চিনি ও খাঁটি দুধের ছানা থেকে তৈরি দানাদার বালুসা। 
 
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে আরও জানা গেছে,বৈশাখী আগমনী বার্তায় কারিগররা প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত খাঁটি গরুর দুধের ছানা ও চিনির তৈরি এসব খাবার প্রস্তুতে ব্যস্ত সময় পার করেন। খাবারটি তৈরি হয় শুধু ছানা ও চিনি দিয়েই। প্রথমে বিশেষভাবে তৈরি করা পাতিলে চিনি জ্বাল দেওয়া হয়। চিনির সিরা তৈরি হলে গরম অবস্থায় সেটি কাঠের ফ্রেমে ঢালা হয়। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করে ছোট ছোট গোলাকৃতির মিষ্টি তৈরি করে সেগুলো চিনি মাখনো হয় পরে তৈরি হয়ে যায় সুস্বাদু দানাদার বালুসা মিষ্টি।
 
নিমকি
 
বৈশাখীর মেলাজুড়ে মিষ্টি পদে পাশে থাকে নোনতা নিমকিও। যারা মিষ্টি কম পছন্দ করেন নিমকি তাদেরই বেশি পছন্দের খাবার। নিমকি মিষ্টি ও নোনতা দুই স্বাদেই পাওয়া যায়। তবে নোনতা নিমকির চাহিদা একটু বেশিই থাকে। মিষ্টির কারিগররা জানিয়েছেন, নিমকি বানাতে প্রথমে একটি পাত্রে ময়দা, কালিজিরা, জোয়ান, লবণ ও পরিমাণমতো ঘি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য পানি দিয়ে মাখিয়ে রাখতে হবে ৩০ মিনিটের জন্য। এরপর ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিতে হবে। ছুরি দিয়ে ছোট ছোট নিমকি আকারে কেটে কড়াইয়ে গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নিমকি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পহেলা বৈশাখে মিষ্টি মুখ দৃঢ় রাখছে ক্রেতা বিক্রেতার মেলবন্ধন - যুগ যুগ ধরে টিকে আছে গ্রামীন ঐতিহ্য!
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পহেলা বৈশাখে মিষ্টি মুখ দৃঢ় রাখছে ক্রেতা বিক্রেতার মেলবন্ধন - যুগ যুগ ধরে টিকে আছে গ্রামীন ঐতিহ্য!

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত