আপডেট : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিনই জ্যামিতিক হারে বেড়েই চলছে আক্রান্ত রোগীর সংখ্যা (সাব হেড) মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতির দিকে ধাবিত

প্রতিদিনই জ্যামিতিক হারে বেড়েই চলছে আক্রান্ত রোগীর সংখ্যা মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতির দিকে ধাবিত

🔸৮ মাস ৫ দিনে আক্রান্ত ১৮৪৫ জন
🔸আগষ্ট মাসে আক্রান্ত ৮১২ জন
🔸গত ৫ দিনে আক্রান্ত ১৩০ জন
🔸গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ জন
🔸 মৃত্যু ২ জনের

মুন্সীগঞ্জে প্রতিদিনই জ্যামিতিক হারে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৮০০ ছাড়িয়ে গেছে। গতকাল শনিবার পর্যন্ত ৮ মাস ৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮৪৫ জন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১৫১২ জন। আর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। একজন শিক্ষক ও একজন আইনজীবী।

তবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষকের মৃত্যুর বিষয়টি ঢাকায় হিসাবে যুক্ত হয়েছে।

অন্যদিকে গেলো আগষ্ট মাসে জেলার ৬টি উপজেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮১২ জন। এছাড়া ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩০ জন। আর গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরও ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৭২ জন। আর ছাড়পত্র নিয়েছে ৫৬ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আগষ্ট মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮১২ জন। এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ৬৭২ জন, টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ জন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন, সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

মুন্সীগঞ্জে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে। তবে প্রতিদিনই ৩০ থেকে ৪০ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে। জুলাই ও আগষ্ট মাসের ন্যায় চলতি সেপ্টেম্বর মাসেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে রোগী সংখ্যা। সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম বলেন, এই পরিস্থিতিতে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য পানির আধার নিয়মিত পরিষ্কার রাখার জন্য তিনি জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রতিদিনই জ্যামিতিক হারে বেড়েই চলছে আক্রান্ত রোগীর সংখ্যা (সাব হেড) মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতির দিকে ধাবিত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রতিদিনই জ্যামিতিক হারে বেড়েই চলছে আক্রান্ত রোগীর সংখ্যা (সাব হেড) মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতির দিকে ধাবিত

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিদিনই জ্যামিতিক হারে বেড়েই চলছে আক্রান্ত রোগীর সংখ্যা মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতির দিকে ধাবিত

🔸৮ মাস ৫ দিনে আক্রান্ত ১৮৪৫ জন
🔸আগষ্ট মাসে আক্রান্ত ৮১২ জন
🔸গত ৫ দিনে আক্রান্ত ১৩০ জন
🔸গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ জন
🔸 মৃত্যু ২ জনের

মুন্সীগঞ্জে প্রতিদিনই জ্যামিতিক হারে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৮০০ ছাড়িয়ে গেছে। গতকাল শনিবার পর্যন্ত ৮ মাস ৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮৪৫ জন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১৫১২ জন। আর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। একজন শিক্ষক ও একজন আইনজীবী।

তবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষকের মৃত্যুর বিষয়টি ঢাকায় হিসাবে যুক্ত হয়েছে।

অন্যদিকে গেলো আগষ্ট মাসে জেলার ৬টি উপজেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮১২ জন। এছাড়া ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩০ জন। আর গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরও ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৭২ জন। আর ছাড়পত্র নিয়েছে ৫৬ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আগষ্ট মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮১২ জন। এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ৬৭২ জন, টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ জন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন, সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

মুন্সীগঞ্জে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে। তবে প্রতিদিনই ৩০ থেকে ৪০ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে। জুলাই ও আগষ্ট মাসের ন্যায় চলতি সেপ্টেম্বর মাসেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে রোগী সংখ্যা। সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম বলেন, এই পরিস্থিতিতে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য পানির আধার নিয়মিত পরিষ্কার রাখার জন্য তিনি জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত