মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন সদরের চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে ব্যাপক পথসভা ও গণসংযোগ করেছেন। এ সময় প্রার্থীর সাথে ছিলেন সাবেক পাঁচ বারের সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন। চাচা-ভাতিজা মিলেমিশে এ পথসভা করেন।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের মুন্সীরহাটের আলামিন কমিউনিটি সেন্টার এলাকায়- চরকেওয়ার ইউনিয়নের ফুটবল প্রতীকে ক্যাম্প উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। এ সময় দোয়া মোনাজাত করা হয়। পরে মুন্সীরহাটে গণসংযোগ করেন তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন সমর্থক সিনিয়র রাজনৈতিক কর্মি আতোয়ার হোসেন বাবুল, সদরের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, ভিপি মো. শাহীন মিয়া, মো. এনামুল হক, মু. মাসুদ রানা, মো. মনির হোসেন মিজি, মো. ঝন্টু মিজি, বাচ্চু দেওয়ান, মো. জামাল গাজী, মো. কবির হোসেন মেম্বার, নান্নু মিজি প্রমুখ।
এরপর দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার এলকায় পথসভা করেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। তার প্রতীক ফুটবল ভোট প্রার্থনা করে। পরে আঁধারা ইউনিয়নের বকুলতলা, চিতলীয়া বাজার ও মহেশপুর গ্রামে গণসংযোগ করেন। পরে বিকেলে সদর উপজেলা উপকন্ঠ মহাকালী, বজ্রযোগীনি ও রামপালে গণসংযোগ-পথসভা করেছেন।
এদিকে, তৃণমূলের একাধিক কর্মি-সমর্থক পথসভায় বলছেন, “প্রতীক বদলেছে, নেতা বদলায়নি-, ফুটবল প্রতীকে জয় ছিনিয়ে এনে- তারেক রহমানকে বিজয়ের উপহার দিতে প্রস্তুত রয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের, আপামর জনসাধারণ- উপস্থিত আমরা।”
মতামত