আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিটি দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ

মুন্সীগঞ্জের সময়

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

প্রতিটি দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। সোমবার
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের তাৎপর্য যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি দিবসগুলোর সকল আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।

সভায় ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীতব্য বিভিন্ন কর্মসূচি, অনুষ্ঠান আয়োজন, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিটি দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিটি দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

প্রতিটি দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। সোমবার
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের তাৎপর্য যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি দিবসগুলোর সকল আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।

সভায় ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীতব্য বিভিন্ন কর্মসূচি, অনুষ্ঠান আয়োজন, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত