আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাকিম মিজির মৃত্যু গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন জেলা পরিষদ প্রশাসক ইরাদত মানুর

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক সফল চেয়ারম্যান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল হাকিম মিজির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু।

শোকবার্তায় এ কে এম ইরাদত মানু বলেন,
আব্দুল হাকিম মিজি ছিলেন চরকেওয়ার মানুষের আস্থা ও ভালোবাসায় গড়ে ওঠা একজন প্রবীণ জননেতা। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছিল।

তিনি বলেন, তাঁর মতো অভিজ্ঞ ও জনসম্পৃক্ত একজন রাজনীতিবিদের বিদায় শুধু তাঁর পরিবার নয়, চরকেওয়ার ইউনিয়নসহ মুন্সীগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন ও মানুষের জন্য রেখে যাওয়া অবদান আগামী দিনেও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এ কে এম ইরাদত মানু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাকিম মিজির মৃত্যু গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন জেলা পরিষদ প্রশাসক ইরাদত মানুর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাকিম মিজির মৃত্যু গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন জেলা পরিষদ প্রশাসক ইরাদত মানুর

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক সফল চেয়ারম্যান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল হাকিম মিজির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু।

শোকবার্তায় এ কে এম ইরাদত মানু বলেন,
আব্দুল হাকিম মিজি ছিলেন চরকেওয়ার মানুষের আস্থা ও ভালোবাসায় গড়ে ওঠা একজন প্রবীণ জননেতা। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছিল।

তিনি বলেন, তাঁর মতো অভিজ্ঞ ও জনসম্পৃক্ত একজন রাজনীতিবিদের বিদায় শুধু তাঁর পরিবার নয়, চরকেওয়ার ইউনিয়নসহ মুন্সীগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন ও মানুষের জন্য রেখে যাওয়া অবদান আগামী দিনেও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এ কে এম ইরাদত মানু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত