১৯৩৩ সালে বাংলাদেশের বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের আড়িয়াল গ্রাম নিবাসী শ্রীযুক্ত ক্ষিতীশচন্দ্র বন্দোপাধ্যায় আসামের তিনসুকিয়া থেকে একাকী পদব্রজে ভূপর্য্যটনে নির্গত হন। সমগ্র উত্তর ও মধ্যভারত ভ্রমণ করে আকিয়ার আকিয়ার বেসিন পাহাড়ের পথে রেঙ্গুনে উপনিত হন। রেঙ্গুন থেকে সাইকেল যোগে বক্ষদেশ, চীন, মাকুরিয়া, কোরিয়া, জাপান, ফিলিপাইন, দ্বীপপুঞ্জ, বর্নিও, সেলিবিস্, বলি, জাডা, সুমাত্রা, মালয়, ষ্টেটস্ ও ষ্টেটস্ সেটেলমেন্ট অতিক্রম করে মাদ্রাজে পৌছেন। তাঁর ভ্রমণ কালের মধ্য তিনি দেশ বিদেশে সব্বশুদ্ধ এগার বার ডাকাতের হাতে নিঃস্ব হন এবং আরণ্যর মধ্য বন্যজন্তু কর্তৃক কয়েকবার আন্ত্রান্ত হয়েছিলেন।
পিকিং হতে বহিমঙ্গোলীয়ার পথে অগ্রসর হওয়ার সময় কালসানের নিকট তিনি একবার চীনা সাম্যবাদী সৈন্যগন কর্তৃক ধুত ও ভীষনভাবে নিপীড়িত হন। বিদেশে ভ্রমনকালে চীন ও জাপানে তিনি পররাষ্ট্র-সচিবগণ কতৃক সম্মার্জিত হয়েছিলেন। ভারতবর্ষেও তিনি পাতিয়ালার মহারাজা প্রভৃতি কর্তৃক নিমন্ত্রিত হয়েছিলেন। মহাত্মাজী বাবু রাজেন্দ্র প্রসাদ পন্ডিত মালবীয় প্রভৃতি নেতৃবৃন্দ তাঁর সফলতা
কাম্য করে তাঁকে পত্র লিখেছিলেন।
মান্দ্রাজে অবস্থান কালে ক্ষিতীশচন্দ্র ইংরাজীতে একখানি ভ্রমণ কাহিনী বই রচিত করেন। তথায় মুদ্রণের অসুবিধা হেতু তিনি কোলকাতায় যান। সেখানে গিয়ে তার কাহিনীর বই প্রকাশের পর তিনি জাহাজ যোগে আফ্রিকা যাত্রা শুরু করেন। এযাবৎ তিনি পদব্রজে দশ হাজার মাইল সাইকেলে তের হাজার মাইল এবং জাহাজে সাত হাজার মাইল ভ্রমণ করেছেন। সূত্র-বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র
মতামত