যদি সব সাগরের জল, কালি হতো, পৃথিবীর সব গাছ লিখনি হতো আর সারাটা জীবন শুধু লিখে যেতাম, তবুও.. তোমার আমার প্রেমের লেখা শেষ হতো না/ তোমাকে হারাতে যদি হয়, লাগে মনে এই ভয়/যাই করো, প্রেমকে অবহেলা করো না, সবকিছু হারিয়ে প্রেমকে বুকে ধরে রেখেছি/ ভালোবাসা হয় যদি অপরাধ, তবে দুথজনই সমান অপরাধী, কাঁদবে তুমিও যদি আমি কাদি/তাজমহল দেখে মনে হয়, যেনো আজও সে প্রেম এসে কথা কয়-৮০ থেকে ৯০ দশকের সেই সারা জাগানো (হিটগানের) গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী জহির আহমেদ মুন্সীগঞ্জের আলোকিত সন্তানদের মধ্যে একজন।
জহির আহমেদ-এর জন্ম মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামে। ১৯৮৪ সালে তার প্রেম ক্যাসেটটির ১২ টি গানই সারাদেশের সঙ্গীতপ্রেমীদের হ্নদয় জাগিয়ে তুলে। ১৯৯৪ সালে “বিষের পেয়ালা ১৯৯৫ সালে অভিশপ্ত প্রেম এবং সবশের্ষ ১৯৯৬ সালে “কার আশায় আর বেঁচে থাকবোচ্-শিরোনামে ক্যাসেট বের হয়। জহির আহমেদ-এর লেখা ও সুরে আবদুল জব্বার গেয়েছেন ‘কি গান শুনাবো ওগো বন্ধু, এবং সাবিনা ইয়াসমিন কণ্ঠ দিয়েছেন ‘প্রেম কেন ব্যথা দেয়। রেডিও এবং বেতারসহ জহির আহমেদ গান গেয়েছেন দুইশোর মতো। সব গানই তার লেখা, সুর ও কণ্ঠে। দীর্ঘ বিরতির পর জহির আহমেদ প্রায় ২১ বছর পর আবার আসছেন নতুন অ্যালবাম নিয়ে। রেকডিংয়ে কাজ শেষ। ক্যাসেটটির নাম দিয়েছেন, “একাত্তরর মহান মুক্তিযুদ্ধে একজন শহীদ মুক্তিযোদ্ধার কঙ্কালের আত্মকাহিনী। “দোহাই তোমার কাছে এসো একবার, ভয় পেয়োনা শোনো আমি এক মৃত মানুষের হাড় গানের কলিতে এই ক্যাসেটটি হবে ৩০মিনিটের। এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু কথা ও একটি গান থাকবে।
কণ্ঠশিল্পী জহির আহমেদ বলেন, তিনি ব্যবসার জন্য গান করেননা। শখে গান করেন। তার বাবা আলহাজ আফতাব উদ্দিন আহমেদ ও মামা হাজী আনছার আলী ভালো গান গাইতেন। এতে তার গানের প্রতি আগ্রহ জন্মে। তিনি একা একাই গান গাইতে ও লিখতে থাকেন। এরপর তিনি তার বাবার পকেট থেকে ৬০ টাকা নিয়ে একটি হারমনিয়াম কিনে গান শুরু করেন।
১৯৬৫ সালে জহির আহমেদ বিভিন্ন অনুষ্ঠানে গান শুরু করেন। ১৯৬৭-তে তৎকালীন রেডিও পাকিস্থান ঢাকা কেন্দ্রে অডিশনে অংশ নেন। স্বাধীনতার আগে হিজ মাস্টার ভয়েজ কোম্পানির, তৎকালীন পূর্ব পাকিস্থানের ঢাকাতে গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। তার লেখা ও সুরে, দুটি গণসঙ্গীতও রেকর্ড করা হয়। সে গণসঙ্গীত দুটি ছিল কোরাস। শিল্পী ছিলেন তিনি নিজে, রেজা মজিদ, আলেয়া শরাফি ও লিলি হক। ১৯৬৮-৬৯ সালে শিল্পী জহির আহমেদ সর্ব প্রথম ঢাকাস্থ ওয়াপদা মিলনায়তনে মো. আবদুল জব্বার, আবদুল আলীম, নীনা হামিদ, মলয় কুমার গাঙুলী ও মুন্নী বেগম এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। তারপরই তিনি টেলিভিশনে কন্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।
জনপ্রিয় শিল্পী জহির আহমেদ-এর মতে, এখন ভালো মানের গান হয় না। দেশিয় সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। আধুনিক গানের সুন্দর ও মিষ্টিকথাগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভৌতিক ও কল্পনার গান আমি গাইতে পারি না, চোখে যা দেখি, শুনি এবং বাস্তবের নিরিখে গান করি।
মতামত