জেলায় এবার মোট ভোটার ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
পুরুষ ভোটার ৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জন
মহিলা ভোটার ৬ লাখ ৮৯ হাজার ১৭৫ জন। হিজরা ভোটার ৪ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার অতিঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ৩৭২ টি ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে অধিক ঝুঁকিপুর্ণ হিসেবে ২৭২ টি এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ১০০টি ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। আর ৯৭টি ভোট কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো মেনহাজুল ইসলাম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মুন্সীগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। মোট ভোট কেন্দ্র স্থাপিত হবে ৪৬৯ টি । এর মধ্যে ৩৭২ টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োগ করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার তিনটি সংসদীয় আসনে সর্বমোট ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জন আর মহিলা ভোটার ৬ লাখ ৮৯ হাজার ১৭৫ জন। হিজরা ভোটার ৪ জন।
সূত্র আরও জানায়, তিনটি সংসদীয় আসনে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬৯ টি। এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৭০ টি এবং কক্ষের সংখ্যা ১ হাজার ৬০ টি। মুন্সীগঞ্জ-২ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৩০ টি এবং কক্ষের সংখ্যা ৭৭৪ টি এবং মুন্সীগঞ্জ -৩ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৬৯ টি এবং কক্ষের সংখ্যা ১ হাজার ১৭টি।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুর আলম জানান, জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৪৬৯টি। এই কেন্দ্রগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে অতিঝুঁকিপুর্ণ হিসেবে ২৭২ টি এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ১০০ টি চিহ্নিত করা হয়েছে। সাধারণ হিসেবে ৯৭ টি ভোটকেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনের সময় অতিরিক্ত আনসার, পুলিশ এবং প্রয়োজনে বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রগুলোতে বডি ক্যামেরাসহ ষ্ট্রাইকিং ফোর্স থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যেবক্ষণ করা হবে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী গণমাধ্যমকে জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত ও সাথে সুষ্ঠু সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। যাতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। এছাড়া ভোট কেন্দ্রগুলোতে থাকবে সিসি ক্যামেরা। মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে নিজ নিজ ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী।
মতামত