মুন্সীগঞ্জের দুইটি সংসদীয় আসনে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন ও মমিন আলী
চিন্তায় বিএনপি প্রার্থী আব্দুল্লাহ ও রতন
হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী বিবেচিত হচ্ছে মহিউদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের দুইটি সংসদীয় আসনে হেভিওয়েট ‘বিদ্রোহী প্রার্থী নিয়ে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে দুই বিএনপি প্রার্থীর। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসনে দুই জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আর দুইটির মধ্যে একটি আসনে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী রয়েছে। বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন- মুন্সীগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। নির্বাচনি এলাকায় তার জনপ্রিয়তা থাকায় তাকে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী।
নির্বাচন পর্যেবক্ষকরা বলছেন, মুন্সীগঞ্জের দুইটি আসনে
বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বিএনপির দুই প্রার্থীর। জানা গেছে, ‘বিদ্রোহী প্রার্থী থাকায় মুন্সীগঞ্জ-১ এবং মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। এতোদিন বিএনপির হাইকমান্ডের দিকে তাকিয়ে ছিলো, দলীয় ভাবে চূড়ান্ত নিষ্পত্তির। তাই মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত সেই অপেক্ষায় ছিল তৃনমূল বিএনপি নেতাকর্মীরা। মুন্সীগঞ্জ-১ আসনে দুই জনের মধ্যে কেন্দ্রীয় সেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু প্রত্যাহার করলেও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.মমিন আলী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন। এ আসনে বিএনপি বনাম বিএনপির ভোটের লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।
অপরদিকে মুন্সীগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনও নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ আসনেও বিএনপি বনাম বিএনপির ভোটের লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। তবে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের নির্বাচনি এলাকায় ব্যাপক জনসমর্থন থাকায়
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির পদধারী অন্তত ৩০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও অন্তত ৩০ জনের মতো নেতা ও সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়পত্র দাখিল করেও পরে প্রত্যাহার করেছেন। তবে ৫০ জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে প্রতীক বরাদ্দ নিয়েছেন। এর মধ্যে অন্তত ২০ জনকে ‘হেভিওয়েট মনে করা হচ্ছে, যারা স্থানীয় রাজনীতিতে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই গুলশান কার্যালয়ে কথা বলছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার অভিযোগে বুধবার রাত পর্যন্ত অন্তত ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয়ভাবে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠ না ছাড়ার অবস্থানে রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ওয়ান-ইলেভেনের সময়কার কঠিন পরিস্থিতির মধ্যেও মাঠে ছিলেন; যে কারণে স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশের আলাদা সহানুভূতি ও সমর্থন পাচ্ছেন তারা। এর মধ্যে জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন। এই আসনে স্বতন্ত্র হিসাবে ভালো অবস্থানে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। সাবেক উপমন্ত্রী ও সদর আসনের ৫ বারের সাবেক সাংসদ আব্দল হাইয়ের ছোট ভাই মহিউদ্দিন। আব্দুল হাইয়ের সাংগঠনিক কর্মকাণ্ডে বিএনপি সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে ওঠে সদর আসনে।
বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মো.কামরুজ্জামান রতন এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনি তৎপরতা চালিয়ে তৃনমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন। তবে নির্বাচনি এলাকার মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় মহিউদ্দিনের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপির বৃহৎ অংশ। তাই নির্বাচনে শক্তিশালী বিদ্রোহী প্রার্থীকে পরাজিত করে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের বিজয়ী হওয়া কঠিন পথ বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।
জানতে চাইলে ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের পর থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন করে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থনৈতিকভাবে, কখনো রাজপথ ছাড়িনি। তাই আমার সঙ্গে যারা এতদিন জুলুম-নির্যাতন সহ্য করে রাজনীতি করেছেন তাদের ফেলে আমি চলে যেতে পারি না। তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
অপরদিকে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে অংশ নিতে ফুটবল প্রতীক বরাদ্দ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.মমিন আলী। ২০০৪ সালের ৬ জনের উপ নির্বাচনে বিকল্পধারার মাহী বি চৌধুরীর সাথে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মমিন আলী। এছাড়া আওয়ামী দুঃশাসনকালে তৃনমুল নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। এ কারনে নির্বাচনি এলাকায় তার নিজস্ব কিছু ভোটব্যাংক রয়েছে।
তাই বিএনপির প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো আব্দুল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে। তবে বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যাওয়ায় বিএনপি বনাম বিএনপির মধ্যে ভোটের লড়াই হবে।
মতামত