আপডেট : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জের ৬৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি

মুন্সীগঞ্জের ৬৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। কেন্দ্রীয় নির্দেশনা আসার আগেই
মুন্সীগঞ্জের ৬টি উপজেলার ৬৭টি ইউনিয়নে
সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন।

দলীয় ও মাঠপর্যায়ের সূত্রগুলো বলছে, ইউনিয়ন পরিষদের প্রায় সব জায়গায় চেয়ারম্যান পদে বিএনপির একাধিক নেতা প্রার্থিতা জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকায় জনসংযোগও শুরু করেছেন। কোনো কোনো ইউনিয়নে তিন–চারজন পর্যন্ত বিএনপি নেতা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে দল-সমর্থিত একক প্রার্থী ঠিক করা এবং অন্যদের তাঁর পক্ষে ঐক্যবদ্ধ করাই বিএনপির সামনে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে উঠছে।

দলীয় নেতাদের ভাষ্য, এমনিতেই অভিভাবক শূন্য জেলা বিএনপি। দলের সুদিনে ভেঙে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। বিভক্ত থাকা এই পরিস্থিতিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ন্ত্রণ করার মতো পরিবেশ নেই মুন্সীগঞ্জ জেলায়। কেউ অমুক নেতার সমর্থিত কেউ অমুক এমপির সমর্থিত বলে প্রচারণা চালানো শুরু করেছে।

জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) বছরের শেষ দিকে ইউপি নির্বাচন শুরু করতে চায়। এ জন্য আগামী সেপ্টেম্বরে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। সরকারের পক্ষ থেকেও চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়েছে। সব মিলিয়ে খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের তৎপরতা উত্তাপ ছড়াতে পারে।

বিএনপির নেতারা বলছেন, কেন্দ্র থেকে এখন পর্যন্ত প্রার্থী বাছাই বা নির্বাচনী কৌশল নিয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা তাঁরা পাননি। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মতো করেই প্রস্তুতি নিচ্ছেন। একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে একজনকে সমর্থন দেওয়ার সাংগঠনিক প্রক্রিয়াও শুরু হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অনেক ইউনিয়নে একাধিক নেতা প্রার্থী হতে চাওয়ায় অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।

দলের নীতিনির্ধারক ও দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকারের এই নির্বাচনে কেবল সৎ, ত্যাগী এবং জনমুখী ইমেজ সম্পন্ন প্রার্থীদেরই প্রাধান্য দেওয়া হবে।

নেতৃবৃন্দ বলেছে, ঘরের কোন্দল বা বিভেদ এড়াতে তৃণমূল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার তাগিদ দেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের ৬৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের ৬৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের ৬৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। কেন্দ্রীয় নির্দেশনা আসার আগেই
মুন্সীগঞ্জের ৬টি উপজেলার ৬৭টি ইউনিয়নে
সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন।

দলীয় ও মাঠপর্যায়ের সূত্রগুলো বলছে, ইউনিয়ন পরিষদের প্রায় সব জায়গায় চেয়ারম্যান পদে বিএনপির একাধিক নেতা প্রার্থিতা জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকায় জনসংযোগও শুরু করেছেন। কোনো কোনো ইউনিয়নে তিন–চারজন পর্যন্ত বিএনপি নেতা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে দল-সমর্থিত একক প্রার্থী ঠিক করা এবং অন্যদের তাঁর পক্ষে ঐক্যবদ্ধ করাই বিএনপির সামনে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে উঠছে।

দলীয় নেতাদের ভাষ্য, এমনিতেই অভিভাবক শূন্য জেলা বিএনপি। দলের সুদিনে ভেঙে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। বিভক্ত থাকা এই পরিস্থিতিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ন্ত্রণ করার মতো পরিবেশ নেই মুন্সীগঞ্জ জেলায়। কেউ অমুক নেতার সমর্থিত কেউ অমুক এমপির সমর্থিত বলে প্রচারণা চালানো শুরু করেছে।

জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) বছরের শেষ দিকে ইউপি নির্বাচন শুরু করতে চায়। এ জন্য আগামী সেপ্টেম্বরে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। সরকারের পক্ষ থেকেও চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়েছে। সব মিলিয়ে খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের তৎপরতা উত্তাপ ছড়াতে পারে।

বিএনপির নেতারা বলছেন, কেন্দ্র থেকে এখন পর্যন্ত প্রার্থী বাছাই বা নির্বাচনী কৌশল নিয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা তাঁরা পাননি। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মতো করেই প্রস্তুতি নিচ্ছেন। একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে একজনকে সমর্থন দেওয়ার সাংগঠনিক প্রক্রিয়াও শুরু হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অনেক ইউনিয়নে একাধিক নেতা প্রার্থী হতে চাওয়ায় অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।

দলের নীতিনির্ধারক ও দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকারের এই নির্বাচনে কেবল সৎ, ত্যাগী এবং জনমুখী ইমেজ সম্পন্ন প্রার্থীদেরই প্রাধান্য দেওয়া হবে।

নেতৃবৃন্দ বলেছে, ঘরের কোন্দল বা বিভেদ এড়াতে তৃণমূল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার তাগিদ দেওয়া হচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত