আপডেট : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে অভ্যন্তরীণ নৌপথে বন্ধ লঞ্চ চলাচল * নৌপথ গুলো সচল করার দাবী দীর্ঘদিনের * সচল করতে কাজ করছে জেলা প্রশাসন

মুন্সীগঞ্জে অভ্যন্তরীণ নৌপথে বন্ধ লঞ্চ চলাচল
 
* নৌপথ গুলো সচল করার দাবী দীর্ঘদিনের
*  সচল করতে কাজ করছে জেলা প্রশাসন
 
কালের বিবর্তনে দেশে সড়কপথের উন্নয়নের কারণে অভ্যন্তরীণ ও জাতীয় রুটের নৌ চলাচল ক্ষীণপ্রায়। এরই অংশ হিসেবে নদী মাতৃক মুন্সীগঞ্জে একসময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নৌপথ। তবে সড়ক পথের উন্নয়নের কারণে অভ্যন্তরীণ অনেক নৌপথ এখন বন্ধ। পদ্মা মেঘনা-ধলেশ্বরী, গোমতী ও ইছামতি নদী বেষ্টিত মুন্সীগঞ্জ জেলা। একসময় জেলা থেকে উপজেলা কিংবা অন্যান্য জেলায় যাতায়াতের জন্য স্বস্তির ভ্রমণ হিসেবে নৌপথের প্রাধান্য ছিল। 
 
খোঁজ নিয়ে জানা গেছে, স্বল্প পরিসরে যাত্রীদের সুবিধার্থে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে কিছু লঞ্চ এখনো সচল রয়েছে। তা ছাড়া চাঁদপুর, শরীয়তপুর, বরিশালসহ বেশকিছু রুটের যাত্রীও উঠানামা করে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট দিয়ে।
 
অন্যদিকে বন্ধ হয়ে গেছে মুন্সীগঞ্জ-কাটপট্টি-তালতলা-সিরাজদিখান-ডহরী নৌরুট। বন্ধ রয়েছে মুন্সীগঞ্জ থেকে মতলবের কালীপুরা লঞ্চ চলাচলও। পুরোপুরি বন্ধ হয়ে গেছে কাটাখালী-মাকহাটী-দিঘিরপাড় নৌরুট, দিঘিরপাড়-টঙ্গীবাড়ি-ঢাকা নৌরুট, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ-টঙ্গীবাড়ি-আড়িয়ল নৌরুট। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার নৌপথে যোগাযোগের প্রধান মাধ্যম শিমুলিয়া-মাঝিকান্দি-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ। বন্ধ হয়ে গেছে ধলেশ্বরী নদী থেকে পদ্মা নদীতে নৌযোগে বের হবার বিভিন্ন পথ। 
 
শ্রীনগর টু ঢাকা লঞ্চ সার্ভিস চালুর পর ওয়াহিদ কোম্পানি লঞ্চটির নাম দিলেন "স্বাধীন"। এরপর বান্দুরার সাহা পরিবার, ষোলঘরের ফিরোজ গাজী, দক্ষিণ পাইকশার ইমান আলী ও কাসেম বেপারী মিলেমিশে বেশ কয়েকটি লঞ্চ নামালেন। এছাড়া মনসা, সিনদাবাদ, ইঞ্জিনিয়ার, শুভযাত্রা, সন্ধ্যা, কিশোর ইত্যাদি নামের লঞ্চগুলো চলাচল করতো। বর্ষাকালে খাল উপচে পড়া ভরা পানিতে শ্রীনগর হতে আলমপুর যেতে আড়িয়ল বিল পাড়ি দিতে হত। লঞ্চগুলো ষোলঘরের কালিবাড়ি, আলমপুর, শেখরনগর, বরাম, সৈয়দপুর, কুচিয়ামোড়া, রামকৃষ্ণদি, সাপেরচর,পাথরঘাটা ও ফতুল্লায় ঘাট দিত। এছাড়া পদ্মা সংযোগকারী লৌহজং- শ্রীনগর- সৈয়দপুর খাল দিয়ে লঞ্চ চলাচল করতো। যা দীর্ঘ বছর আগে বন্ধ হয়ে গেছে। অথচ শীতের শুরু অর্থাৎ পৌষ থেকে আষাঢ় মাস পর্যন্ত এ সময়টাতে খালে বর্ষার পানি কমে গেলে শ্রীনগর, সিরাজদীখানবাসী ঢাকা যাতায়াতে ভোগান্তি বাড়ত। যা এখন শুধুই স্মৃতি জানালেন আব্দুর রশীদ খান।
 
চাঁদপুরের যাত্রী মো. বেলাল বলেন, সড়কপথে যাতায়াতে সময় কম লাগলেও যানজটের কারণে সেই সুফল থেকে বঞ্চিত আমরা। বর্তমানে লঞ্চের ভাড়া বৃদ্ধি পেলেও নদীপথে চলাচল অনেক স্বস্তির। তাই নৌরুটগুলো সচল করার দাবি যাত্রীদের। 
 
বরিশালের লঞ্চযাত্রী মো. আমির হোসেন বলেন, পদ্মা সেতু হওয়াতে আমাদের যাতায়াত দ্রুত হয়েছে। তবে সড়ক পথে দুর্ঘটনার মাত্রা বেশি। সময় বেশি লাগলেও লঞ্চের যাত্রা অনেক আরামদায়ক। তবে যাত্রী কম থাকায় অনেক লঞ্চ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ভাড়াও বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি, লঞ্চের মান বৃদ্ধি করেলে আমাদের মতো আরও অনেকেই লঞ্চে যাতায়াত করতে আগ্রহী হবে।
 
অভ্যন্তরীণ মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটের যাত্রী মোহাম্মদ হোসেন আলী বলেন, সড়ক পথ থেকে নৌপথে চলাচল করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই সময় বেশি লাগলেও নৌপথে চলাচল করে থাকি। এই রুটে অন্তত ৮৪ লঞ্চ ছিল। তবে বর্তমানে এর তিন ভাগের এক ভাগ লঞ্চ দিয়ে নৌরুটটি সচল রাখা হয়েছে। বন্ধ হয়ে গেছে কাঠপট্টি, বেতকা, আবদুল্লাহপুর, তালতলা ও ডহরী রুটের নৌ চলাচল। সড়কের পাশাপাশি এই নৌপথগুলো সচল হলে মানুষ উভয় পথ দিয়েই স্বচ্ছন্দে চলাচল করতে পারবে।
 
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বলেন, স্থানীয় নদীগুলো সচল থাকলে মানুষের নৌপথে চলাচল, মৎস্য আহরণসহ কৃষি জমিতে সেচ সুবিধা, স্বল্প খরচে পণ্য পরিবহন সুবিধা পাওয়া যাবে। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, বিভিন্ন ভাবে দখলের পথে স্থানীয় কালিদাস সাগর নদী, ইছামতি নদী, কাজলরেখা, কাটাখালি খাল, মুন্সীরহাট খালসহ বিভিন্ন নদ-নদী। জলাশয় গুলো দখল মুক্ত করে ব্যবহারের উপযোগী করলে জলাবদ্ধতা অনেকটাই নিরসন হবে। জৌলুস ফিরে পাবে নৌপথগুলো। 
 
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, ইতোমধ্যে অভ্যন্তরীণ একটি নৌরুট সচল করার জন্য কাজ শুরু করেছে জেলা প্রশাসন। মুন্সীগঞ্জের ধলেশ্বরী থেকে দীঘিরপার হয়ে পদ্মা নদী পর্যন্ত এই ১৮ কিলোমিটার রজতরেখা নদী উদ্ধারে কাজ চলমান। একই ভাবে জেলার অন্যান্য নৌরুটগুলোও সচল করার পদক্ষেপ নেওয়া হবে। দেশের নৌরুটগুলো সচল করে নদীগুলোর জৌলুস ফিরিয়ে আনতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে অভ্যন্তরীণ নৌপথে বন্ধ লঞ্চ চলাচল * নৌপথ গুলো সচল করার দাবী দীর্ঘদিনের * সচল করতে কাজ করছে জেলা প্রশাসন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে অভ্যন্তরীণ নৌপথে বন্ধ লঞ্চ চলাচল * নৌপথ গুলো সচল করার দাবী দীর্ঘদিনের * সচল করতে কাজ করছে জেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত