মুন্সীগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের ১ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পুনরায় সভাপতি হয়েছেন ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক হয়েছেন মুজাহিদুল ইসলাম। সহ সভাপতি হয়েছেন শাহরিয়ার অনিক।
শনিবার সন্ধ্যা ৬ টায় সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়ায় তাদের ইসলামী ছাত্র আন্দোলন কার্যালয়ের মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জের নতুন সভাপতি ইব্রাহিম খলিল সরকারি হরগঙ্গা কলেজের অনার্স বাংলা বিভাগে অধ্যায়নরত ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত। সহ সভাপতি শাহরিয়ার অনিকও সরকারি হরগঙ্গা কলেজে অধ্যায়নরত।
কমিটি ঘোষণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সহ সভাপতি হাজী মোহাম্মদ ফারুখ হাওলাদার, দাওয়া ও প্রচার সম্পাদক গাজী জসিমউদদীন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ শামীম হোসাইন সহ উপজেলা ও বিভিন্ন কলেজের সভাপতি সাধারণ সম্পাদকরা।
মতামত