আপডেট : সোমবার, ২২ জুন ২০২৬

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও আন্ত:সমন্বয় জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের

জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সরকারি সেবার মানোন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় গত মে ২০২৬ মাসে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্পের সর্বশেষ অগ্রগতির তথ্য উপস্থাপন করেন। উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি বাড়াতে হবে, সরকারি সেবার মান উন্নত করতে হবে এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্তঃদপ্তর সমন্বয় আরও জোরদার করতে হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান বিভিন্ন অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও আন্ত:সমন্বয় জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও আন্ত:সমন্বয় জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সরকারি সেবার মানোন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় গত মে ২০২৬ মাসে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্পের সর্বশেষ অগ্রগতির তথ্য উপস্থাপন করেন। উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি বাড়াতে হবে, সরকারি সেবার মান উন্নত করতে হবে এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্তঃদপ্তর সমন্বয় আরও জোরদার করতে হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান বিভিন্ন অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত