দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে
মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এ
উপলক্ষে ২৮ মে সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরে দ্বিতীয় জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে দক্ষিণ কোটগাওস্থ টেনিস গ্রাউন্ডে এবং সকাল ৮টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে জেলার ৬টি উপজেলা সদরে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়া ছাড়াও জেলার প্রতিটি গ্রামে সামাজিক উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব ঈদ জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়েছে বলে উপজেলা প্রতিনিধি সূত্রে জানা গেছে।
অন্যদিকে ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে জেলার কারাগার, জেনারেল হাসপাতাল ও সরকারি শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়। ঈদের দিন দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে এসব প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

মতামত