আপডেট : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে বদলিজনিত বিদায় সংবর্ধনা কর্মস্থল থেকে বদলি একটি প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া- পুলিশ সুপার

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম বলেছেন, বদলি একটি প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া, প্রত্যেক কর্মকর্তা তার কর্মস্থলে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তা মুন্সীগঞ্জ জেলা পুলিশ চিরদিন স্মরণ রাখবে। তিনি বদলিকৃত সকল পুলিশ কমকমদের নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন এবং ভবিষ্যত কর্মজীবনে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। গতকাল রোববার জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিশেষ শাখার ১ জনসহ ৮ জন ইন্সপেক্টরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন। 
তিনি আরও বলেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ বিশ্বাস করে, দক্ষ নেতৃত্ব, শৃঙ্খলাবোধ ও ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করলে অবশ্যই একটি নিরাপদ সমাজ গঠন সম্ভব। তাই  প্রত্যাশা বদলিকৃত কর্মকর্তারা তাদের নতুন দায়িত্বস্থলেও একই পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা অব্যাহত রাখবেন।
পরে নিরপেক্ষতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করায় বদলিকৃত সকল অফিসারগণকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন জেলা পুলিশ সুপার।  বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে বদলিজনিত বিদায় সংবর্ধনা কর্মস্থল থেকে বদলি একটি প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া- পুলিশ সুপার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বদলিজনিত বিদায় সংবর্ধনা কর্মস্থল থেকে বদলি একটি প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া- পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image
 
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম বলেছেন, বদলি একটি প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া, প্রত্যেক কর্মকর্তা তার কর্মস্থলে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তা মুন্সীগঞ্জ জেলা পুলিশ চিরদিন স্মরণ রাখবে। তিনি বদলিকৃত সকল পুলিশ কমকমদের নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন এবং ভবিষ্যত কর্মজীবনে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। গতকাল রোববার জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিশেষ শাখার ১ জনসহ ৮ জন ইন্সপেক্টরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন। 
তিনি আরও বলেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ বিশ্বাস করে, দক্ষ নেতৃত্ব, শৃঙ্খলাবোধ ও ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করলে অবশ্যই একটি নিরাপদ সমাজ গঠন সম্ভব। তাই  প্রত্যাশা বদলিকৃত কর্মকর্তারা তাদের নতুন দায়িত্বস্থলেও একই পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা অব্যাহত রাখবেন।
পরে নিরপেক্ষতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করায় বদলিকৃত সকল অফিসারগণকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন জেলা পুলিশ সুপার।  বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত