আপডেট : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো সক্রিয়, চালাচ্ছে নানা অপপ্রচার

মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি। এটি কোনো ব্যক্তি বা দলের নয়, এটি সমগ্র জাতির সম্পদ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছে এবং হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, তারা i সক্রিয় এবং তারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলার সকল মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ২০০১ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করে। কিন্তু পরবর্তী সময়ে এই খাতে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ ওঠে।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত সময়ে মুক্তিযুদ্ধকে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে এবং বিকৃত ইতিহাস তুলে ধরার মাধ্যমে এর চেতনাকে ক্ষুণ্ণ করা হয়েছে। যার যা অবদান, তা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এবং জনগণের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে অনেকেই সুবিধা নিয়েছেন, এমনকি প্রশাসনের উচ্চপর্যায়েও এর প্রভাব পড়েছে। এসব কারণে নতুন প্রজন্মের একটি অংশের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, যা দুঃখজনক।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, এই আন্দোলনকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে দেখা গেলেও দুটির মধ্যে তুলনা করা যায় না। মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র যুদ্ধ, আর সাম্প্রতিক আন্দোলন ছিল গণআন্দোলন। জনযুদ্ধ ও গণআন্দোলন এক নয়।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে নানা পদক্ষেপ গ্রহণের বিষয়টিও তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরতে হবে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জনগণের মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখার ওপরও জোর দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নিজের বাবার মুখে শোনা তথ্যমতে তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণায় জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তবে গত ১৭ বছর তাঁকে স্বাধীনতার ঘোষক হিসেবে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের আদর্শকে ধারণ করে ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে অতীতের অন্যায়-নিপীড়ন দূর করে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ইশরাক হোসেন জানান, বীর নিবাস প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ যাচাই করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করে তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হবে। জটিল রোগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ রয়েছে। এছাড়া, বিভিন্ন হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দেয়া হচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি বাড়ানোর বিষয়টি আলোচনায় আনা হবে।

মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মহসিন মিয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন, সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুমসহ দুই শতাধিক মুক্তিযোদ্ধা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো সক্রিয়, চালাচ্ছে নানা অপপ্রচার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো সক্রিয়, চালাচ্ছে নানা অপপ্রচার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত