মুন্সীগঞ্জে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
২৪ ঘণ্টায় ১৬ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, ক্ষুব্ধ জেলাবাসী
🔸সবচেয়ে বেশী ক্ষুব্ধ চাকুরীজীবি গৃহিণী
🔸শিক্ষার্থীদের পড়ালেখার মারাত্মক ব্যাঘাত
রাতে ৫ থেকে ৬ দফা আর দিনে ৬ থেকে ৭ দফা
বিদ্যুৎ চলে যায়। রাতে যে একটু ঘুমাবো, তাও পারছি না। রাত জেগে থাকা ছেলে মেয়েরা পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত হচ্ছে। আমরা চাকুরীজীবি গৃহিণীরা রাতে না ঘমাতে পারলেও কর্মদিবসে নির্ধারিত সময়েই যেতে হচ্ছে। এভাবে কি দেশের মানুষ চলতে পারে বলে প্রশ্ন ছুঁড়ে দিলেন স্কুল শিক্ষিকা জিনিয়া ফেরদৌস।
খোঁজ নিয়ে জানা গেছে, স্কুল শিক্ষিকা জিনিয়া ফেরদৌসের মতো অসংখ্য চাকুরীজীবি গৃহিণীদের একই অবস্থা ও একই বক্তব্য। অবযাহত লোডশেডিংয়র মাত্রা গত দুইদিন ধরে চরম আকার ধারণ করেছে। শনিবার থেকে জেলা শহর, শহরাঞ্চল ও গ্রামাঞ্চলে এক ঘন্টার স্থলে এখন দুই থেকে আড়াই ঘন্টা সময় পর্যন্ত লোডশেডিং হচ্ছে। আর অব্যাহত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী ও নারীরা।
অন্য দিকে গরমের কারণে লোডশেডিংয়ে ভোগান্তিতে আছেন দিনমজুর শ্রেণির মানুষেরা। রাজমিস্ত্রি, রিকশা, ভ্যানচালক এবং বিভিন্ন পণ্যের ফেরিওয়ালাসহ অন্তত ২০ থেকে ২৫ জন ব্যক্তির সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁরা বলেন, লোডশেডিং শহর থেকে গ্রাম—সব জায়গায় ছড়িয়ে গেছে। যাঁদের টাকা আছে, তাঁদের ঘরে চার্জার ফ্যান, নয়তো আইপিএস আছে। বিদ্যুৎ গেলে তাঁরা সেটি দিয়ে কোনোরকমে ঘুমাতে পারেন। তবে গরিবের অবস্থা নাজেহাল। গরমের জন্য না ঘুমিয়েই রাত কাটিয়ে দিতে হয়। এ জন্য সকালে কাজে বের হওয়া যায় না। ঘুম ঘুম চোখে ও দুর্বল শরীরে কাজ করতে হয়।
এদিকে সম্প্রতি পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। আবারও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে রাজপথে নামতে পারে জনতা। এমনই আভাস মিলেছে দৈনিক মুন্সীগঞ্জের সময় এর অনুসন্ধানে।
অপরদিকে জেলায় জেনারেল হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোগেও লোডশেডিংয়ের প্রভাব পড়েছে। যদিও হাসপাতালগুলোতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে, তবুও ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে গরমে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা বেশি কষ্ট পাচ্ছেন বলে স্বজনরা জানিয়েছেন ।
এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে গৃহস্থালির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন শিশু ও বয়স্করা। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় ফ্রিল্যান্সার, অনলাইন উদ্যোক্তা ও অফিসের কাজেও প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুই মাসের বেশী সময় থেকে লোডশেডিংয়ের মাত্রা ক্রমেই বেড়েছে। তবে শনিবার সকাল থেকে ১ ঘন্টার স্থলে ২ ঘন্টা পরপর বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে।এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মুন্সীগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, গরম বাড়লে বিদ্যুতের চাহিদার বাড়ে। তবে চাহিদার তুলনায় বিদ্যুতের প্রাপ্তি কম। এ কারণে অনেকটা বাধ্য হয়েই ঘন ঘন লোডশেডিং করাতে হচ্ছে তাদের। শহরে জেলখানা, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান আছে। এতে গ্রামের তুলনায় শহরে কিছুটা লোডশেডিং কম করাতে হচ্ছে।
ভোগান্তির বিষয়ে তিনি বলেন, ‘সব পেশার মানুষের যেমন দুর্ভোগ বেড়েছে, আমরাও কম ভোগান্তিতে নেই। ঘনঘন লোডশেডিং করাতে গিয়ে আমাদের যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ( পরিচালন ও রক্ষনাবেক্ষন) মুহাম্মদ সোহরাব আলী বলেন, জেলায় প্রতিদিন বিদ্যুৎ চাহিদা ১৮০ থেকো ১৮৫ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ১১০ থেকে ১১৫ মেগাওয়াট। প্রতিদিন ৬০ থেকে ৭০ মেগওয়াট ঘাটতির কারনে লোডশেডিং চলছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

মতামত