আপডেট : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন আলুর রাজ্যে নিরব বিপ্লব সরিষা চাষে

মুন্সীগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে চোখে পড়ছে হলুদের সমারোহ। আগাম জাতের সরিষার হলুদ ফুলে ঢেকে গেছে মাঠের পর মাঠ। হিমেল হাওয়ায় দোল খাওয়া সরিষা ফুল যেন প্রকৃতিতে যোগ করেছে এক অনন্য সৌন্দর্য। এ দৃশ্য মুগ্ধ করছে পথচারীসহ সকলকেই, আর প্রাণ জুড়িয়ে দিচ্ছে কৃষকের মন। সরিষা ফুলের এমন সমারোহে খুশি কৃষকরা, আনন্দে রয়েছে সরিষা থেকে মধুআহরণকারীরাও। 
 
খোঁজ নিয়ে জানা গেছে, কম খরচে বেশী লাভ হওয়া ও তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মুন্সীগঞ্জে গত কয়েক বছরের ন্যায় চলতি বছরও জেলার কৃষককূল ঝুঁকেছে সরিষা চাষে। ভোজ্যতেলের বাজারে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে সরিষার তেল। একই সঙ্গে বাজারে সরিষার তেল-বীজের চাহিদা থাকায় কম খরচে লাভ বেশী হওয়ায় কৃষকদের মধ্যে চাষাবাদে আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই অনেক কৃষকই এবার সরিষা চাষের দিকে ঝুঁকেছেন। এবার ৪ হাজার ৭৯৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বর্তমানে জেলার ৬টি উপজেলার ফসলের বিস্তৃত মাঠ জুড়ে দেখা মিলছে সরিষার আবাদ। এ যেনো আলুর রাজ্যে নিরব বিপ্লব ঘটেছে সরিষা চাষে। তাইতো হলুদ ফুলে দুলছে জেলার কৃষককূলের রঙিন স্বপ্ন। 
 
অন্যদিকে সরিষা চাষে কৃষকের আগ্রহ বাড়াতে চলতি মৌসুমে সরকার স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরণ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৬টি উপজেলায় ৪ হাজার ৩৭৭ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর আবাদ হয়েছে ৪ হাজার ৭৯৩ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৪০০ হেক্টর জমিতে বেশী আবাদ করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৫ হেক্টর, চাষ হয়েছিল ৪ হাজার ৯৭৭ হেক্টর। এর আগের বছর জেলায় ৩ হাজার ৪৯ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিলো। লক্ষ্যমাত্রার হিসেবে গত বছরের তুলনায় এ বছর সরিষার চাষ বেড়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও জানা গেছে, জেলায় ৪ হাজার ৬০০ জন কৃষককে এ বছর ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ সহায়তা দেওয়া হয়েছে। আর ২৪৩ জন কৃষককে সরিষা প্রদর্শনী ও উপকরণ সহায়তা দেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, জেলার বিস্তৃত জমি জুড়ে সরিষার আবাদ হয়েছে। সরিষা ফুলের হলুদে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। পৌষের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদে ভরা সরিষার ফুল। শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো জেলার বিস্তীর্ণ জমিতে   চোখে পড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। এ যেন অপরূপ সৌন্দর্যের চাঁদর বিছানো জমিন। কোথাও মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি, কোথাও সহস্র পাখির কলতান।
গ্রাম ঘুরে আরও দেখা গেছে, সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলায় শত শত মানুষ জড়ো হচ্ছেন। হলুদ প্রকৃতির রূপকে পেছনে রেখে তারা ফ্রেমে বন্দি হয়ে মোবাইলে ছবি তুলছেন আবার কোথাও সরিষা গাছের পরিচর্যা করছেন কৃষককূল।

সদরের পাভেল ইসলাম নামের এক চাষী বলেন বলেন, আমরা মূলত সরিষা চাষ করি লাভ বেশি আর খরচ কম হওয়ায়। গত বছর ৫ হাজার টাকা খরচ করে সরিষা আবাদ করে লাভ হয়েছে ১০ হাজার টাকা। বর্তমানে সরিষা বীজ ও তেলের দাম বাজারে ভালো রয়েছে। আবার সরকারের পক্ষ থেকেও সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

জেলা সদরের পাচঁগড়িয়াকান্দি এলাকার চাষি শফিক মিয়া জানান, আগে আলু চাষ করতাম কিন্ত লোকসানের শিকার হয়েছি। বর্তমানে সরিষার তেলের দাম বেড়েছে। যে কারনে সরিষার দাম বেশি। এজন্য সরিষা চাষ করে ব্যবসা হয় বেশি।
 
তিনি বলেন, সরিষা চাষে খরচ হয় ১০ হাজার টাকা, আর বিক্রি হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। তাই সরিষার আবাদ করেছি এবার। এছাড়া সরকারি ভাবে কৃষককে বীজ ও সার দিয়ে সহায়তা করায় সরিষার চাষ বেড়েছে।

টঙ্গিবাড়ীর ধামারণ গ্রামের কৃষক সোলোইমান মিয়া বলেন, এবার আলু চাষ কমিয়ে সরিষা চাষ বেশী করেছি। এককানি জমিতে সরিষা চাষ করেছি । সরিষার জমিতে বেশি চাষ দিতে হয়না, ঔষধও বেশি লাগে না। খরচ কম।

জয়নাল হোসেন নামের আরেক কৃষক বলেন, এবার ৪ গন্ডা জমিতে সারিষা চাষে ৬ হাজার টাকা খরচ হয়েছে। ফলন ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সদরের বাংলাবাজার ইউনিয়নের কৃষক গফুর চাঁন জানান, দেশীয় সরিষার জাতগুলোর চেয়ে উন্নত জাতগুলো ফলন বেশি হয়। গত বছরের চেয়ে এ বছর সরিষার আবাদ ভালো হয়েছে। তিনি আশা করছেন, এ বছর সরিষার বাজারও ভালো যাবে। এবার ৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মো. হাবিবুর রহমান জানান, এবার জেলায় যথেষ্ট পরিমাণ জমিতে সরিষার চাষ হয়েছে। সম্পূরক রবিশস্য হিসেবে সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সরিষা বীজ প্রদান করা হয়েছে। এরই মধ্যে চাষকৃত সরিষার বেশির ভাগেই ফুল এসে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এবার সরিষা আবাদে কৃষকরা বাড়তি মুনাফা পাবে বলে মনে করেন তিনি।

উপ-পরিচালক আরও জানান, গত কয়েক বছর ধরে সরিষার মূল্য বৃদ্ধি পাওয়া কৃষকরা লাভবান হয়েছে। তাই এবার সরিষার আবাদ বেড়েছে। আবহাওয়া ভালো থাকায় এখনও পর্যন্ত কোন রোগবালাইয়ের খবর পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন আলুর রাজ্যে নিরব বিপ্লব সরিষা চাষে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন আলুর রাজ্যে নিরব বিপ্লব সরিষা চাষে

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত