আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে ৩৫৭টি মন্ডপে হবে দুর্গা পূজা এখন রং তুলির আঁচড়ে দূর্গার প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পিরা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে দেবীর প্রতিমা তৈরি শেষে এখন রং তুলির আঁচড়ে দূর্গার প্রতিমা সাজাতে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের শিল্পিরা। এ বছর জেলায় ৩৫৭টি মন্ডপে দেবী দূর্গার পূজা অনুষ্ঠিত হবে। বর্তমানে কোনো মন্ডপে মাটির কাজ শেষে এখন চলছে প্রতিমার রং-তুলির কাজ। দেবী দূর্গার প্রতিমা সাজাতে দিনরাত রং-তুলির আঁচড় দিচ্ছেন প্রতিমা শিল্পীরা। আবার কোনো মন্ডপে দূর্গার প্রতিমা তৈরির মাটির কাজ শেষে এখন শুরু হবে দেবীর প্রতিমা সাজাতে  রং-তুলির কারুকাজ।

অন্যদিকে জেলার ৬টি উপজেলার ৩৫৭টি মন্ডপে  ডেকোরেশনের কাপড়ে সাজসজ্জা এবং বিভিন্ন রঙের লাইটিং করার কর্মযজ্ঞ শুরু করেছে পূজা উদযাপনেল কমিটির নেতৃবৃন্দ। জেলা শহর ও শহরাঞ্চলের বিভিন্ন এলাকার পূজা মন্ডপ ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, বরাবরের মতো এবারো মন্ডপ গুলোতে প্রতিমা তৈরির শিল্পীরা রং-তুলির আঁচড়ে দেবীকে সাজাচ্ছেন। দেবী দূর্গার সাথে আসছেন তার ৪ সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশও। দেব-দেবীকে বিভিন্ন ধরনের শাড়ি ও পোশাক পরিধানসহ প্রতিমা সাজাতে দিনরাত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পিরা। তার সাথে সাথে বিভিন্ন মন্ডপগুলোতে ডেকোরেশনের কাপড়ে ও বিভিন্ন ধরনের লাইটিং করার প্রস্তুতি নিচ্ছেন আয়োজনে যুক্ত থাকা পূজা মন্ডপ কমিটি।

বর্তমানে জেলা জুড়েই চলছে শারদীয় দূর্গা পূজার জোর প্রস্তুতি। প্রতিমার মাটির কাজ শেষ করে বেশ কয়েকটি মন্ডপের প্রতিমা রং করার কাজ শেষ হয়েছে। তবে এখনো অনেক মন্ডপে বাকী রয়েছে রং-তুলির শেষ আঁচড়। শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় সাজবে দেবী দূর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব, অসুরসহ অন্যান্য প্রতিমা। প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততায় জানান দিচ্ছে দেবী দূর্গার আগমনী বার্তা।

দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও বিরাজ করছে নতুন নতুন পোশাক কেনার ধুম। অন্যান্য বছরের মতো এবারও জেলা শহর ও উপজেলা সদরের মার্কেটগুলোতে কেউ পরিবার নিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন, কেউবা বাড়ী ও আশপাশের আঙিনা পরিষ্কার করছেন।

গত ১৭ সেপ্টেম্বর দিনভর শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন মুন্সীগঞ্জের  জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এদিন জেলা প্রশাসক নির্মাণাধীন ১৬টি প্রতিমা ঘুরে দেখেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বর উলুধ্বনী কাশর ঘন্টা ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে শুক্লাপঞ্চমী পূজা দিয়ে শুরু হবে দেবী দূর্গার বোধন। ২৮ সেপ্টেম্বর ষষ্টীপূজা, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমী পূজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে দেবীর পূজানুষ্ঠান। এছাড়া প্রতিটি দিনই দেব দেবীদের পূজা উদযাপন করা হবে। এ জন্য বিভিন্ন ধরনের প্রসাদের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন শ্রী শ্রী কেন্দ্র জয়কালী মাতা মন্দির পূজা উদযাপনে কমিটির প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর।

টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ পুজা মন্ডপ কমিটির সদস্য শ্রী হরি দাস জানান, আমাদের মন্ডপের প্রতিমা তৈরীর কাজ শেষ। এখন ডেকোরেটর ও লাইটিংয়ের কাজ বাকি আছে। পূজার আগেই সব কাজ পরিপুর্ন করা হবে।

সদরের রিকাবীবাজার পূজা মন্ডপের প্রতিনিধি  অজয় পাল জানান, সরকার পরিবর্তনের পর থেকে আমরা নিয়মিত পূজা মন্ডপ দিনে ও রাতে পাহারা দিয়ে আসছি। তবে কেউ মন্ডপের কোন ক্ষতি করেনি। এলাকার সকলের সহযোগিতায় ভালো ভাবেই পূজা পালন করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত জানান, গত ১৭ আগষ্ট সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছি। পূজার আগে ও পরে আমিসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পর্যায়ক্রমে ৬টি  উপজেলার পূজা মন্ডপগুলো পরিদর্শন করবেন। এখনো পর্যন্ত জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা পন্ডপ গুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

জেলা হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান, এ বছর মুন্সীগঞ্জ জেলায় ৩৫৭টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। দূর্গাপূজা সামনে রেখে এরই মধ্যে জেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। এ পর্যন্ত জেলায় দুর্গাপুজার মন্ডপে গুলোতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর বলেন, জেলার ৬টি উপজেলায় এবার ৩৫৭টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন করা হবে। এর মধ্যে গজারিয়া- ১০ টি, মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪৪টি, টঙ্গীবাড়ি উপজেলায় ৫২ টি, লৌহজং উপজেলায় ৩৪ টি, সিরাজদিখান উপজেলায় ১৩২ টি ও শ্রীনগর উপজেলায় ৮৫ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপনের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে।
 
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার জানান, শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহন করছে। প্রতিটি মন্ডপে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে ৩৫৭টি মন্ডপে হবে দুর্গা পূজা এখন রং তুলির আঁচড়ে দূর্গার প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পিরা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ৩৫৭টি মন্ডপে হবে দুর্গা পূজা এখন রং তুলির আঁচড়ে দূর্গার প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পিরা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত