মুন্সীগঞ্জে অপরাধ দমনে জেলা পুলিশের অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে গত ৮ দিনে মোট ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল পরিমানের মাদক, আগ্নেয়াস্ত্র, চোরাই গাড়ীসহ বিভিন্ন সরঞ্জাম। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম মুন্সীগঞ্জ জেলায় যোগদানের পর অপরাধ দমনে পুলিশের তৎপরতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে জেলার আনাচে-কানাচে থাকা একাধিক সন্ত্রাসী বাহিনী, মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক দেখা দিয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, গতকাল ২৪ ডিসেম্বর ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। ২৩ ডিসেম্বর ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। ২২ ডিসেম্বর ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। ২১ ডিসেম্বর ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়। ২০ ডিসেম্বর ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর ২৪ ঘন্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। ১৮ ডিসেম্বর ২৪ ঘন্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানাসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। গত ১৬ ডিসেম্বর দিবাগত রাত থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৪৮ ঘন্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) মো. ফিরোজ কবীর জানান, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম'র নির্দেশক্রমে পুলিশের জেলার ৭টি থানার ওসিসহ সকল ইউনিটকে কঠোর অভিযানের নির্দেশ দেওয়াহয়েছে। পুলিশ সুপারের নির্দেশের পর থেকে পুলিশের গতি বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, এরই অংশ হিসেবে গত ৮ দিনে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে মোট ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল পরিমানের মাদক, আগ্নেয়াস্ত্র, চোরাই গাড়ীসহ বিভিন্ন সরঞ্জাম। চলমান কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
মতামত