আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে দেবীর প্রতিমা বিসর্জন, শেষ হলো দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

🔸বিবাহিত হিন্দু নারীদের অংশগ্রহণে পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা

বুধবার ছিল বিজয়া দশমী। সন্ধ্যায় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে মা দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমী অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। পুরাণের বর্ণনা অনুসারে, এদিন দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করে অশুভ শক্তির বিনাশ ঘটান। তাই দিনটি ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি ন্যায়, সত্য ও কল্যাণের বিজয়ের বার্তাও বহন করে।

বিজয়া দশমীর সকালে বিভিন্ন পূজামণ্ডপে দেবীর পূজা, অঞ্জলি ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। এরপর আয়োজন করা হয় দর্পণ বিসর্জনসহ আনুষ্ঠানিকতার। অনেক মণ্ডপে বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় অংশ নেন। পরে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে যাওয়া হয় নির্ধারিত বিসর্জনস্থলে।

বিজয়া দশমী শুধু
============
বিজয়া দশমী শুধু দেবী দুর্গার বিদায়ের দিন নয়; এটি অশুভের বিনাশ, শুভের প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি জোরদারের প্রত্যাশার দিন। দেবী দুর্গার কাছে ভক্তদের প্রার্থনা—পৃথিবী থেকে দূর হোক অশান্তি, প্রতিষ্ঠিত হোক শান্তি ও কল্যাণ।

এর আগে মহানবমী পূজার দিনে মঙ্গলবার মুন্সীগঞ্জের ৩৫৭টি মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে বুধবার বিজয়া দশমীতে বিদায় নেবেন মা দুর্গা। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগ।

হিন্দু শাস্ত্রমতে, নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা।

নবমী পূজার মাধ্যমে মানবকূলে সম্পদ লাভ হয়। তাই শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবীর পূজা হয়েছে। নীল অপরাজিতা ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।

ধলেশ্বরী নদীতে দেবী বিসর্জন
===== ======= =====
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা ছয় দিনের আনন্দ উৎসবের পর বুধবার বিজয়া দশমীর দিন ধলেশ্বরী নদীতে দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

মঙ্গলবার মহানবমীতে দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে বিষাদের সুর বাজতে শুরু করে। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনীর আরাধনা শেষ হলে কৈলাশে স্বামীগৃহে ফিরবেন মা দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে মুন্সীগঞ্জ শহরে শ্রী শ্রী কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক ঘুরে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এরপর মা দূর্গার প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয় ধলেশ্বরী নদীতে।

প্রতিটি মন্দির ছিল উৎসবমুখর
======= ======= =======
বছরান্তে দেবী দুর্গার আগমনে এ বছর ৬ দিন মুন্সীগঞ্জের প্রতিটি মন্দিরে বিরাজ করছিল আনন্দ আর উদ্দীপনাময় এক পরিবেশ। মন্দিরে মন্দিরে বেজে ওঠে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা আর শঙ্খ ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আবহমান বাংলা। উদ্দীপ্ত হয়ে ওঠে নৈসর্গিক নির্জনতা। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ কামনা করা হয়।

সরকারি ছুটি
========
বিজয়া দশমীতে থাকে সরকারি ছুটি। এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বর্ধিত করে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে এই বর্ধিত ছুটি যুক্ত হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি চলছে। পূজাতে টানা ৫ দিনের এই ছুটি উৎসবের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য দুর্গাপূজা
====== ======= =======
দুর্গাপূজা কেবল একটি প্রধান ধর্মীয় উৎসব হিসেবেই নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও উদযাপিত হয়। এই উৎসব হিন্দু সম্প্রদায় ও অন্যান্য ধর্মের মানুষকে একত্রিত করে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকেই তুলে ধরে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে দেবীর প্রতিমা বিসর্জন, শেষ হলো দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে দেবীর প্রতিমা বিসর্জন, শেষ হলো দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত