মুন্সীগঞ্জ জেলা পরিদর্শনেকালে ঢাকা বিভাগীয় কমিশনার
দায়িত্বশীলতার সঙ্গে সরকারি সেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের নির্দেশ
▫️জেলা প্রশাসক কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
▫️ভূমি অফিস পরিদর্শনে গিয়ে নথিপত্র ও রেজিস্ট্রার যাচাই
▫️ স্কুল এন্ড কলেজে নারী শিক্ষার্থীদের জন্য 'কমফোর্ট জোন-হার স্পেস উদ্বোধন
▫️আড়িয়ল বিল পরিদর্শন করেন পর্যটন শিল্পের উন্নয়নে নির্দেশনা
▫️জমিদার যদুনাথ রায়ের বাড়ী ও বিক্রমপুর জাদুঘর ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা দিনব্যাপী মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন করেন। রোববার দিনব্যাপী পরিদর্শন কালে তিনি স্থানীয় ভূমি অফিস পরিদর্শনে গিয়ে
রেজিস্টারসমূহ যাচাই এবং সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া দপ্তরের নথিপত্র ও রেজিস্টার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার জনসেবার মানোন্নয়ন, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে সরকারি সেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অন্য দিকে ভাগ্যকুলের জমিদার যদুনাথ রায়ের বাড়ি ও বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করে বিভিন্ন পুরাকীর্তি ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।
রোববার সকাল ৯টায় তিনি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সকাল ১০টায় তিনি শ্রীনগর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং অফিস প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি দপ্তরের রেজিস্টারসমূহ যাচাই এবং সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুর ১২টায় ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে তিনি নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারী নেতৃত্বের উদাহরণ অনুসরণ করে শিক্ষার্থীদের সুস্পষ্ট ও দৃঢ় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি ভাগ্যকূল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দুপুর ২ টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে তিনি আড়িয়ল বিল পরিদর্শন করেন এবং মুন্সীগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
অপরদিকে বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন। একইসঙ্গে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং শিক্ষার্থীদের জন্য নতুন বেঞ্চ উপহার প্রদান করেন।
বিকাল ৫ টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় তিনি আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত