নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার শহরের ইদ্রাকপুরস্থ মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৪র্থ পর্যায়ের ১৬ তম ব্যাচের ৩ দিন মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, দৃঢ়তা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

মতামত