আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ পৌর প্রশাসক মৌসুমী মাহাবুব বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই

মুন্সীগঞ্জ পৌর প্রশাসক মৌসুমী মাহাবুব বলেন

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই

🔸 ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট ও গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, "গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের বিকল্প নেই।" বুধবার মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সরকার ঘোষিত "আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"র অংশ হিসেবে এবং দেশব্যাপী ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে বুধবার বিশেষ কর্মসূচির অংশ হিসেবে
শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণের পাশাপাশি চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে মুন্সীগঞ্জ পৌরসভা। শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া ডেঙ্গু রোগ থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে নিজ নিজ বাড়ি এবং স্কুলের আঙিনা পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং মশারি টানিয়ে ঘুমানোর বিষয়ে তিনি শিক্ষার্থীদের সচেতন করেন।

​এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান, ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার-সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্কুলটির শিক্ষক-শিক্ষিকারা।

​অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের হাতে গাছের চারা এবং লিফলেট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। পরিবেশ রক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধের মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ পৌর প্রশাসক মৌসুমী মাহাবুব বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ পৌর প্রশাসক মৌসুমী মাহাবুব বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ পৌর প্রশাসক মৌসুমী মাহাবুব বলেন

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই

🔸 ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট ও গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, "গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের বিকল্প নেই।" বুধবার মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সরকার ঘোষিত "আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"র অংশ হিসেবে এবং দেশব্যাপী ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে বুধবার বিশেষ কর্মসূচির অংশ হিসেবে
শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণের পাশাপাশি চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে মুন্সীগঞ্জ পৌরসভা। শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া ডেঙ্গু রোগ থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে নিজ নিজ বাড়ি এবং স্কুলের আঙিনা পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং মশারি টানিয়ে ঘুমানোর বিষয়ে তিনি শিক্ষার্থীদের সচেতন করেন।

​এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান, ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার-সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্কুলটির শিক্ষক-শিক্ষিকারা।

​অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের হাতে গাছের চারা এবং লিফলেট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। পরিবেশ রক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধের মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত