আপডেট : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মুন্সীগঞ্জ শহর ও উপজেলা শহরগুলোর আনাচকানাচে গড়ে ওঠা চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুড ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ড

মুন্সীগঞ্জ শহর ও উপজেলা শহরগুলোর আনাচকানাচে গড়ে ওঠা

চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুড
ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ডনৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে প্রত্ননগরী মুন্সীগঞ্জ

কাজী সাব্বির আহমেদ দীপু

মুন্সীগঞ্জ শহর ও শহরাঞ্চলে মিনি চাইনিজ এবং ফাস্টফুড দোকানের আড়ালে দেদারছে চলছে অন্তরঙ্গ ডেটিং ও দৃষ্টিকটু কার্যকলাপ। ফলে দিনে রাতে সমানতালে এসব রেস্তোরায় বিভিন্ন বয়সীদের আনাগোনা থাকে। এছাড়া ‘অসামাজিক কাজে' চাহিদা থাকায় জেলা ও উপজেলা শহরগুলোর বিভিন্ন স্থানে নতুন করে গড়ে ওঠছে মৃদু আলো ও ছোট ছোট কেবিন সম্বলিত অসংখ্য চাইনিজ রেস্তুরা। পুলিশের নাকের ডগায় এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় ব্যবসায়ীরা। প্রশাসনের নীরবতা ও অভিযান না থাকার কারণে বিপথে পরিচালিত হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। অপরদিকে উঠতি বয়সী তরুণ-তরুণী থেকে বিভিন্ন বয়সীদের পুজি করে ব্যাপক লাভবান হচ্ছে একটি শ্রেণি।

সরেজমিনে শহর ও শহরাঞ্চলের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট ঘুরে দেখা যায়, জেলা শহরের সুপার মার্কেট এলাকাস্থ "মুন্সীগঞ্জ নিউ মার্কেট" এর দ্বিতীয় ও তৃতীয় তলায়, থানারপোল এলাকার একাধিক বহুতল মার্কেটে, সরকারি হরগঙ্গা কলেজে আশপাশে, কাচারী এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, লঞ্চঘাট এলাকা, মোল্লারচর ধলেশ্বরী নদীর তীরে, মেঘনা নদীর তীরের চরকিশোরগঞ্জ এলাকায়,
জেনারেল হাসপাতাল মানিকপুর সড়কে, শহরের উপকন্ঠে মুক্তারপুর, সিপাহীপাড়া চৌরাস্তা এলাকার বহুতল ভবনে এবং গজারিয়া, টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর ও সিরাজদীখান উপজেলা শহরগুলোতেও আনাচে-কানাচেতে গড়ে উঠা অধিকাংশ রেস্টুরেন্টগুলো সকাল ৮টা থেকে রাত ১১টা-১২টা পর্যন্ত সময় খোলা রেখে চলে আলো-আঁধারির খেলা। এই আলো-আঁধারিতেই চলে তরুণ-তরুণীদের ‘অন্যরকম প্রেমের আদান প্রদান। কক্ষগুলো যেন মধুকুঞ্জ ভরপুর। শুধু শহরগুলোতেই নয়, জেলার ৬টি উপজেলার অলি-গলিতে বৈধ-অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে মিনি চাইনিজ ও ফাস্টফুডের দোকান। বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন হলেও এসব রেস্টুরেন্টের ভেতরে কী আছে তার খবর কেউ রাখে না। বেশিরভাগ রেস্টুরেন্টের ভেতরে ছোট ছোট কেবিন তৈরি করা। সেগুলোতে আবার পৃথক কপাট (দরজা) আছে। ভিতর থেকে সে কপাট আটকানো যায়। বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই যে, এসবের ভেতরে কি আছে। এই সুযোগে এসব রেস্টুরেন্টে গলাকাটা দাম নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব রেস্টুরেন্টের প্রধান আয় আগতদের কাছে থেকে পাওয়া ‘ওয়েটিং বিল'। স্কুল-কলেজ-ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ তরুণ-তরুণিরা ‘ওয়েটিংয়ের নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জের সচেতনমহল বলছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও মার্কেটগুলোর মালিকপক্ষ এবং প্রয়োজন হলে পুলিশকে ম্যানেজ করে চলে ব্যবসা। তাদের ভাষ্য, এসব মিনি চাইনিজ রেষ্টুরেন্ট ও ফাস্টফুড দোকানগুলোতে প্রশাসনের কোনো অভিযান না থাকায় বেপোরোয়া হয়ে উঠেছে এসকল রেস্টুরেন্টের কার্যকলাপ।

শহরের ক্রীড়া সংগঠক গোলাম সারোয়ার ফারুক
বলেন, কিছু কিছু ক্যাফেতে অধিক মুনাফার জন্য অসামাজিক কাজ করার সুযোগ করে দেয় শুনেছি। তবে, পরিচয় গোপন করে যখন এই রেস্টুরেন্টগুলো ভাড়া নেয়ার কথা হয় তাদের সাথে। তখন তারাই জানান, শুধুমাত্র যুগলদের জন্য ভাড়া দেয়া হয় এসব কেবিন। ঘন্টা হিসেবে নেয়া হয় ৫০০ থেকে এক হাজার টাকা। খাবার না খেলেও নির্ধারিত সময়ের টাকা দিতে হয়।

শহরের বাসিন্দা ও প্রথম শ্রেণির ঠিকাদার আনজার হোসেন খোকন বলেন, খাবারের রেস্টুরেন্ট। পরিবার নিয়ে‘ ভেতরে ঢুকলেই ভিন্ন পরিবেশ। জোড়ায় জোড়ায় বসা তরুণ-তরুণী। বেশিরভাগই লিপ্ত অসামাজিক কর্মকান্ডে। তার ভাষ্য, পরিবার নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বিব্রত সাধারণ ভোক্তা। খাবারের জন্য নয় অনৈতিক কাজের জন্যই সুব্যবস্থা করে রাখা হয়েছে এসব রেস্তোরায়। প্রতিদিন আগত তরুণ তরুণীদের ঘিরেই এসব ব্যবসা মোটামুটি জমজমাটই বলা চলছে মুন্সীগঞ্জের মাঠিতে। তিনি বলেন, মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্ট ফুড ব্যবসার আড়ালে অবৈধ আলো-আঁধারির রেস্টুরেন্ট ব্যবসা বর্তমানে জমজমাট হয়ে ওঠেছে।

দৈনিক সমকালের পাঠক সংগঠন সুরূদ সমাবেশ এর মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি ও নাট্যকার জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন, প্রিয় জেলাবাসী নজর দিন সবাই! এই মুন্সীগঞ্জ এমন ছিলনা! ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ বর্তমানে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। তাই রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ডে যুক্ত ওরা কারা, আমাদের প্রিয় মুন্সীগঞ্জে বিষ ছড়িয়ে দিচ্ছে!

৯০'র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, হঠাৎ করেই আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে নানা মূল্যবোধ, প্রযুক্তির ব্যবহার আমাদের সমাজে প্রবেশ করেছে। অথচ এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তা আমাদের জানা নেই। তিনি বলেন, একটা মূল্যবোধকে ধারণ করতে গেলে সময় লাগবে। সেই সময় এখনও অতিক্রান্ত করতে পারিনি আমরা। সে কারণেই এ ধরণের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মিনি চাইনিজ রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ডকে ‘বদহজম' উল্লেখ করে সাবেক ছাত্রনেতা কাজী আবু সুফিবান বিপ্লব বলেন, এসব বন্ধ করার জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট হতে হবে। পাশাপাশি মূল্যবোধ ও সচেতনতাকে জাগ্রত করার জন্য সামাজিক ভাবে পদক্ষেপ নিতে হবে।

এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্সীগঞ্জের নাগরিক সমাজ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়
জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা
হচ্ছে, তারা যেনো দ্রুত সময়ের মধ্যে এসব মিনি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে রেস্টুরেন্টে ব্যবসার আড়ালে যেসব প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকার আলামত পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। তারা আরও বলেন, জেলার আনাচকানাচে গড়ে ওঠা এসব মিনি চাইনিজ রেস্টুরেন্টগুলোকে সরকারি নিয়মে পরিচালনা করার ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবী হয়ে ওঠেছে।

এ প্রসঙ্গে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তালিকা করে শিগগিরই মাঠে নামবে পুলিশ। এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাবো। অভিযানে যাদেরকে স্পটে পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ শহর ও উপজেলা শহরগুলোর আনাচকানাচে গড়ে ওঠা চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুড ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ড
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ শহর ও উপজেলা শহরগুলোর আনাচকানাচে গড়ে ওঠা চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুড ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ড

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত