আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে মুন্সীগঞ্জে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বিএনপি মনোনীত ধানের শীষের দুই প্রার্থী। তবে তাদের ছাড় দিতে নারাজ বিএনপির মনোনয়নবঞ্চিত নেতারা। তারা নিজেদের বিজয়ী করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ফলে নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে বিএনপির নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন। এর প্রভাব ভোটের মাঠে পড়েছে বলে ধারণা করছেন নির্বাচন বিশ্লেষকরা। এই অবস্থায় বিদ্রোহী প্রার্থীদের পরাজিত করে বিএনপি প্রার্থীদের বিজয়ী হওয়ার পথ কঠিন হয়ে পড়েছে।
মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী চাপমুক্ত থাকলেও মুন্সীগঞ্জ-১ এবং জেলা সদর আসন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে দলের বিদ্রোহী প্রার্থীরা। আর এ সুযোগ কাজে লাগিয়ে মুন্সীগঞ্জ-১ আসনে জামাশাত ইসলামীর প্রার্থী এবং
মুন্সীগঞ্জ-৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী আদাজল খেয়ে মাঠে নেমেছেন। তারা বিএনপি ও বিএনপির বির্দ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তার হিসেব কষেই ভোট টানতে তৎপরতা চালাচ্ছেন। অন্যান্য দলের প্রার্থীরও আশা, তারাও আশানুরূপ ভোট পাবেন।
স্থানীয়রা বলছেন, ‘বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা হেসে-খেলেই বিজয়ী হতে পারতেন। তবে তাদের জামায়াতে ইসলামীর প্রার্থী ছাড়াও সবচেয়ে বেশি ভাবাচ্ছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাই সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয়ী হওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে মুন্সীগঞ্জে স্বস্তিতে নেই বিএনপির দুই প্রার্থী।
ইতিমধ্যেই বিএনপি দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন ও মমিন আলীকে দলের প্রথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করলেও মুন্সীগঞ্জে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে শক্তিশালী প্রার্থী হিসেবে নিজ অবস্থান তৈরী করে বিজয়ী হওয়ার দৌড়ে আছেন।
বিএনপি নেতাকর্মীরা জানায়, দীর্ঘ ১৭ বছর পর জেলার সবকটি আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী হওয়ার মাধ্যমে হারানো আসন পুনরুদ্ধারে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনার পথে এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে দলীয় বিদ্রোহী প্রার্থী। তাদের শক্ত অবস্থানের কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ধানের শীষের প্রার্থীরা। এই অবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আশঙ্কা, দলীয় কোন্দল ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর কারণে একটি অথবা দুইটি আসনে পরাজয় হতে পারে বিএনপির।
মুন্সীগঞ্জ-৩ আসনে মোট ভোটার :৫ লাখ ০৯ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ০৭৫ জন এবং
নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৩৯০ জন। আর সদর উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের অধিক আর গজারিয়া উপজেলা ১ লাখ ৫০ হাজার অধিক। বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলার বাসিন্দা এবং বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন সদর উপজেলার বাসিন্দা। ফলে আঞ্চলিকতার হিসেবে ভোটের সমীকরণে বিদ্রোহী প্রার্থী সুবিধা পাবে, এছাড়া নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে বিএনপি নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থী পক্ষে জোড়ালো প্রচারণা করা এবং একের পর এক বিএনপি নেতাদের বহিষ্কারের ঘটনায় বিরূপ প্রভাব পড়েছে নির্বাচনী এলাকায়। ভোটের হিসাব-নিকাশে বিদ্রোহী প্রার্থী সুবিধাজনক অবস্থায় থাকায় কঠিন চ্যালেঞ্জের মুখ পড়েছে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন।
অপরদিকে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মো আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মমিন আলী ও জামায়সত ইসলামীর প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী। এ আসনে বিএনপির ভোট ব্যাংক বিভক্ত হয়ে পড়ায় এ সুযোগকে কাজে লাগিয়ে এ আসনটি নিজেদের দখলে নিতে নানা কৌশল নিয়েছে জামায়াত ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা।। এ আসনে ত্রিমুখী ভোটের লড়াইয়ে মুখে পড়েছে বিএনপির প্রার্থী শেখ মো আব্দুল্লাহ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

মতামত