আপডেট : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারী সমাজের বিক্ষোভ, প্রতিবাদ সভা ও বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে গত ৫ দিন ধরে চলছে বিক্ষোভ, মশাল মিছিল ও প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি। ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে সোমবার বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নারী সমাজ। শহরের প্রধান সড়কে কয়েক হাজার নারী অংশ নিয়ে বিক্ষোভ কর্মসূচি থেকে নারী সমাজের অভিযোগ, “মুন্সীগঞ্জ-৩ আসনে ঘোষিত মনোনয়ন গ্রহণযোগ্য হয়নি। তাই এ মনোনয়ন পুনর্বিবেচনা করা না হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হবে।” নারী সমাজের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে। জেলা মহিলা দলের সহ-সভাপতি হোসনেয়ারা ঝুমুর সভাপতি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সদর উপজেলা মহিলা দলের সভাপতি আফিয়া খাতুন
সাধারন সম্পাদক রিনা বেগম ,শহর মহিলা দলের
 সভাপতি সাফিয়া বেগম , সাধারণ সম্পাদক, সোমা আক্তার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
 
অন্য দিকে একই দাবীতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরে মশাল মিছিল বের করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে তৃনমূল বিএনপি নেতাকর্মীদের পছন্দের প্রার্থী মো মহিউদ্দিনকে দলীয় প্রার্থী ঘোষণা করার আহবান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া মিরকাদিম পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুরান বটতলা এলাকা থেকে মশাল মিছিল বের করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঘোষিত মুন্সিগঞ্জ ৩ আসনের প্রার্থী পরিবর্তন করে মোঃ মহিউদ্দিনকে বিএনপির মনোনীত করার অনুরোধ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারী সমাজের বিক্ষোভ, প্রতিবাদ সভা ও বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারী সমাজের বিক্ষোভ, প্রতিবাদ সভা ও বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে গত ৫ দিন ধরে চলছে বিক্ষোভ, মশাল মিছিল ও প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি। ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে সোমবার বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নারী সমাজ। শহরের প্রধান সড়কে কয়েক হাজার নারী অংশ নিয়ে বিক্ষোভ কর্মসূচি থেকে নারী সমাজের অভিযোগ, “মুন্সীগঞ্জ-৩ আসনে ঘোষিত মনোনয়ন গ্রহণযোগ্য হয়নি। তাই এ মনোনয়ন পুনর্বিবেচনা করা না হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হবে।” নারী সমাজের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে। জেলা মহিলা দলের সহ-সভাপতি হোসনেয়ারা ঝুমুর সভাপতি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সদর উপজেলা মহিলা দলের সভাপতি আফিয়া খাতুন
সাধারন সম্পাদক রিনা বেগম ,শহর মহিলা দলের
 সভাপতি সাফিয়া বেগম , সাধারণ সম্পাদক, সোমা আক্তার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
 
অন্য দিকে একই দাবীতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরে মশাল মিছিল বের করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে তৃনমূল বিএনপি নেতাকর্মীদের পছন্দের প্রার্থী মো মহিউদ্দিনকে দলীয় প্রার্থী ঘোষণা করার আহবান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া মিরকাদিম পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুরান বটতলা এলাকা থেকে মশাল মিছিল বের করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঘোষিত মুন্সিগঞ্জ ৩ আসনের প্রার্থী পরিবর্তন করে মোঃ মহিউদ্দিনকে বিএনপির মনোনীত করার অনুরোধ করে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত