আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মেঘনা নদী ও আশপাশ এলাকায় সক্রিয় নৌ ডাকাত জিতু বাহিনীর সদস্যরা নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে, দিচ্ছে সশস্ত্র মহড়া

মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের নৌডাকাত জিতু রাঢ়ীর বাহিনী আবারও সক্রিয় হয়ে উঠেছে। জিতুর ছেলে জিহাদ ও ছাব্বির রাঢ়ীর নেতৃত্বে গত দুই সপ্তাহ ধরে মেঘনা ও গোমতী নদী এবং আশপাশ এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। একই সঙ্গে আতঙ্ক সৃষ্টি করতে সশস্ত্র মহড়া দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলি গ্রামের এক বাড়ীতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্য দিকে সশস্ত্র মহড়া অব্যাহত থাকায় মেঘনার তীরবর্তী গ্রামগুলোতে নিরীহ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। 
 
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ আগষ্ট মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনার পর থেকে নৌ ডাকাত নয়ন-পিয়াস ও তাদের বাহিনী আত্মগোপনে চলে যায়। আর এই সুযোগে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অপর নৌ ডাকাত জিতু রাঢ়ী ও তার বাহিনীর সদস্যরা এলাকায় ফিরে আবারও সক্রিয় হয়ে উঠেছে। তার বাহিনীর সদস্যরা মেঘনা ও গোমতী নদী এবং আশপাশ এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড শুরু করেছে। এর মধ্যে গত ৮ সেপ্টেম্বর গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলি গ্রামের দিদার হোসেন নামের এক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছে জিতু বাহিনীর সদস্য নৌ-ডাকাত গুলজার দেওয়ান, আকাশ দেওয়ান, ছাব্বির রাঢ়ী, জিতুর ছেলে জিহাদ রাঢ়ী, শাহাবুদ্দিন, লোকমানসহ একটি গ্রুপ।
আর এ ঘটনার দৃশ্য সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
 
গ্রামবাসী জানায়, দীর্ঘদিন নারায়ণগঞ্জে আত্মগোপনে থাকার পর সম্প্রতি গুয়াগাছিয়া ইউনিয়নের নিজ গ্রামে গিয়ে বাহিনীর সদস্যদের নিয়ে শোডাউন করেন জিতু রাঢ়ী। ওই শোডাউনের পর থেকেই জিতু বাহিনীর সদস্যরা নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প থাকার পরেও থেমে নেই জিতু বাহিনীর অপরাধ কর্মকান্ড। চাঁদাবাজি, ছিনতাই, নারী নির্যাতন, জনসম্মুখে নেশা সেবনসহ নানা অপরাধ করে যাচ্ছে নির্দ্বিধায়। 
 
সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর গুয়াগাছিয়া ইউনিয়নের সীমান্তবর্তী মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজার ও বেরীবাঁধ এলাকায় জিতু বাহিনীর ১৫-২০ জনের একটি গ্রুপ মহড়া দিয়েছে। এতে নিরীহ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক বেলতলী আশ্রায়ন প্রকল্পের এক বাসিন্দা বলেন, জিতু রাঢ়ীর লোকজন মহড়া দিয়ে আমাদেরকে হুমকি প্রদান করে এবং প্রতিপক্ষ নৌ ডাকাত গ্রুপের নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের অবস্থান জানাতে বলে। এই অবস্থায় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত লোকজন আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। 
 
বেলতলী বেরীবাঁধ এলাকার একজন চা দোকানদার জানান, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে ১৫-২০ জনের একটু গ্রুপ হাতে লাঠি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ তার দোকানের সামনে বসে থাকে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
 
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জিতু রাঢ়ী তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবী করেছেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার বিষয় সঠিক নয়। তার কাছে চাঁদা চাওয়া হয়নি মর্মে ভুক্তভোগী দিদার ফেসবুক আইডিতে উল্লেখ করে পোস্ট দিয়েছেন। এছাড়া তার ছেলে জিহাদ নারায়ণগঞ্জে থাকে। ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। 
 
এ প্রসঙ্গে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান, লোকমুখে শুনেছি। তবে তবে আমরা সোচ্চার আছি। এলাকায় কোনো অপ্রীতিকর কিছু হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবে। 
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, সম্প্রতি নয়ন-পিয়াস গ্রুপের সঙ্গে জিতু গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। এছাড়া অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা তার কোনো তথ্য আসেনি।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মেঘনা নদী ও আশপাশ এলাকায় সক্রিয় নৌ ডাকাত জিতু বাহিনীর সদস্যরা নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে, দিচ্ছে সশস্ত্র মহড়া
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেঘনা নদী ও আশপাশ এলাকায় সক্রিয় নৌ ডাকাত জিতু বাহিনীর সদস্যরা নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে, দিচ্ছে সশস্ত্র মহড়া

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের নৌডাকাত জিতু রাঢ়ীর বাহিনী আবারও সক্রিয় হয়ে উঠেছে। জিতুর ছেলে জিহাদ ও ছাব্বির রাঢ়ীর নেতৃত্বে গত দুই সপ্তাহ ধরে মেঘনা ও গোমতী নদী এবং আশপাশ এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। একই সঙ্গে আতঙ্ক সৃষ্টি করতে সশস্ত্র মহড়া দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলি গ্রামের এক বাড়ীতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্য দিকে সশস্ত্র মহড়া অব্যাহত থাকায় মেঘনার তীরবর্তী গ্রামগুলোতে নিরীহ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। 
 
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ আগষ্ট মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনার পর থেকে নৌ ডাকাত নয়ন-পিয়াস ও তাদের বাহিনী আত্মগোপনে চলে যায়। আর এই সুযোগে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অপর নৌ ডাকাত জিতু রাঢ়ী ও তার বাহিনীর সদস্যরা এলাকায় ফিরে আবারও সক্রিয় হয়ে উঠেছে। তার বাহিনীর সদস্যরা মেঘনা ও গোমতী নদী এবং আশপাশ এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড শুরু করেছে। এর মধ্যে গত ৮ সেপ্টেম্বর গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলি গ্রামের দিদার হোসেন নামের এক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছে জিতু বাহিনীর সদস্য নৌ-ডাকাত গুলজার দেওয়ান, আকাশ দেওয়ান, ছাব্বির রাঢ়ী, জিতুর ছেলে জিহাদ রাঢ়ী, শাহাবুদ্দিন, লোকমানসহ একটি গ্রুপ।
আর এ ঘটনার দৃশ্য সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
 
গ্রামবাসী জানায়, দীর্ঘদিন নারায়ণগঞ্জে আত্মগোপনে থাকার পর সম্প্রতি গুয়াগাছিয়া ইউনিয়নের নিজ গ্রামে গিয়ে বাহিনীর সদস্যদের নিয়ে শোডাউন করেন জিতু রাঢ়ী। ওই শোডাউনের পর থেকেই জিতু বাহিনীর সদস্যরা নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প থাকার পরেও থেমে নেই জিতু বাহিনীর অপরাধ কর্মকান্ড। চাঁদাবাজি, ছিনতাই, নারী নির্যাতন, জনসম্মুখে নেশা সেবনসহ নানা অপরাধ করে যাচ্ছে নির্দ্বিধায়। 
 
সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর গুয়াগাছিয়া ইউনিয়নের সীমান্তবর্তী মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজার ও বেরীবাঁধ এলাকায় জিতু বাহিনীর ১৫-২০ জনের একটি গ্রুপ মহড়া দিয়েছে। এতে নিরীহ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক বেলতলী আশ্রায়ন প্রকল্পের এক বাসিন্দা বলেন, জিতু রাঢ়ীর লোকজন মহড়া দিয়ে আমাদেরকে হুমকি প্রদান করে এবং প্রতিপক্ষ নৌ ডাকাত গ্রুপের নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের অবস্থান জানাতে বলে। এই অবস্থায় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত লোকজন আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। 
 
বেলতলী বেরীবাঁধ এলাকার একজন চা দোকানদার জানান, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে ১৫-২০ জনের একটু গ্রুপ হাতে লাঠি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ তার দোকানের সামনে বসে থাকে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
 
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জিতু রাঢ়ী তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবী করেছেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার বিষয় সঠিক নয়। তার কাছে চাঁদা চাওয়া হয়নি মর্মে ভুক্তভোগী দিদার ফেসবুক আইডিতে উল্লেখ করে পোস্ট দিয়েছেন। এছাড়া তার ছেলে জিহাদ নারায়ণগঞ্জে থাকে। ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। 
 
এ প্রসঙ্গে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান, লোকমুখে শুনেছি। তবে তবে আমরা সোচ্চার আছি। এলাকায় কোনো অপ্রীতিকর কিছু হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবে। 
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, সম্প্রতি নয়ন-পিয়াস গ্রুপের সঙ্গে জিতু গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। এছাড়া অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা তার কোনো তথ্য আসেনি।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত