আপডেট : সোমবার, ৩০ জুন ২০২৫

রিভলবার, গুলি, গুলির খোসা ও ইয়াবা উদ্ধার পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণ, হাতেনাতে যুবককে ধরলো পুলিশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় অভিযুক্ত ওই যুবককে ২ রাউন্ড গুলি, একটি ২২ বোরের রিভলবার, ৭০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক করেছে পুলিশ। ধস্তাধস্তিতে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। গতকাল রবিবার দুপুর সোয়া ১ টার দিকে পরীক্ষা কেন্দ্রের পাশে পূর্ব দেওসার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম সাব্বির হোসেন ওরফে দীপু (২৯)। সে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাজদাইর এলাকার হাজী আবুল কালাম তালুকদারের ছেলে। আহতরা হচ্ছেন- হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এমদাদুল হক (৪২), কনস্টেবল সাজেদুর রহমান (২৬) ও কনস্টেবল রবিউল আলম চৌধুরী (৪৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার আগ থেকে কেন্দ্রের সামনের সড়কে যানজট নিরসনে কাজ করছিলো পুলিশ সদস্যরা। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হওয়ার সময় কেন্দ্রের সামনের সড়ক দিয়ে একটি প্রাইভেটকার দিঘিরপাড়ের দিকে যাচ্ছিলো। একইপথে আরেকটি মোটরসাইকেল যাওয়ার সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার চালক সাব্বির হোসেন ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে পিস্তল বের করে মোটরসাইকেল চালককে গুলি করার হুমকি দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। সেসময় পুলিশ সদস্যরা প্রাইভেটকার চালককে ধরতে আসেন। পরে পুলিশ এবং প্রাইভেট কার চালকের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় ৩ রাউন্ড গুলিবর্ষণের শব্দ পাওয়া যায়। স্থানীয় লোকজন সাব্বির হোসেনকে পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।
এ ঘটনার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে আটক সাব্বির হোসেনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আহত পুলিশের এএসআই এমদাদুল হক বলেন, আমরা যখন ওই যুবককে জিজ্ঞাসা করতে সামনে যাই তখন সে আমাদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। আমরা কোনমতে প্রাণে রক্ষা পাই। এর মধ্যে এক পুলিশ সদস্য পানিতে পড়ে গিয়ে আহত হয়। তবে আমাদের লক্ষ্য ছিলো সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, ৩ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলিসহ রিভলবারটি জব্দ করা হয়েছে। এসময় ৭০ পিস ইয়াবা উদ্ধার হয়। ঘটনার সময় ওই যুবকের সাথে থাকা আরও দুইজন পালিয়ে যান। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি থানা হেফাজতে রয়েছে।
ওসি আরো জানান, আটককৃত সাব্বির হোসেন ওরফে একজন দুর্ধর্ষ ব্যক্তি। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক অস্ত্র-মাদকের মামলা রয়েছে। অস্ত্র-মাদক উদ্ধার ও ১৪৪ ধারা এলাকায় গুলিবর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রিভলবার, গুলি, গুলির খোসা ও ইয়াবা উদ্ধার পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণ, হাতেনাতে যুবককে ধরলো পুলিশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রিভলবার, গুলি, গুলির খোসা ও ইয়াবা উদ্ধার পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণ, হাতেনাতে যুবককে ধরলো পুলিশ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় অভিযুক্ত ওই যুবককে ২ রাউন্ড গুলি, একটি ২২ বোরের রিভলবার, ৭০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক করেছে পুলিশ। ধস্তাধস্তিতে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। গতকাল রবিবার দুপুর সোয়া ১ টার দিকে পরীক্ষা কেন্দ্রের পাশে পূর্ব দেওসার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম সাব্বির হোসেন ওরফে দীপু (২৯)। সে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাজদাইর এলাকার হাজী আবুল কালাম তালুকদারের ছেলে। আহতরা হচ্ছেন- হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এমদাদুল হক (৪২), কনস্টেবল সাজেদুর রহমান (২৬) ও কনস্টেবল রবিউল আলম চৌধুরী (৪৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার আগ থেকে কেন্দ্রের সামনের সড়কে যানজট নিরসনে কাজ করছিলো পুলিশ সদস্যরা। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হওয়ার সময় কেন্দ্রের সামনের সড়ক দিয়ে একটি প্রাইভেটকার দিঘিরপাড়ের দিকে যাচ্ছিলো। একইপথে আরেকটি মোটরসাইকেল যাওয়ার সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার চালক সাব্বির হোসেন ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে পিস্তল বের করে মোটরসাইকেল চালককে গুলি করার হুমকি দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। সেসময় পুলিশ সদস্যরা প্রাইভেটকার চালককে ধরতে আসেন। পরে পুলিশ এবং প্রাইভেট কার চালকের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় ৩ রাউন্ড গুলিবর্ষণের শব্দ পাওয়া যায়। স্থানীয় লোকজন সাব্বির হোসেনকে পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।
এ ঘটনার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে আটক সাব্বির হোসেনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আহত পুলিশের এএসআই এমদাদুল হক বলেন, আমরা যখন ওই যুবককে জিজ্ঞাসা করতে সামনে যাই তখন সে আমাদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। আমরা কোনমতে প্রাণে রক্ষা পাই। এর মধ্যে এক পুলিশ সদস্য পানিতে পড়ে গিয়ে আহত হয়। তবে আমাদের লক্ষ্য ছিলো সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, ৩ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলিসহ রিভলবারটি জব্দ করা হয়েছে। এসময় ৭০ পিস ইয়াবা উদ্ধার হয়। ঘটনার সময় ওই যুবকের সাথে থাকা আরও দুইজন পালিয়ে যান। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি থানা হেফাজতে রয়েছে।
ওসি আরো জানান, আটককৃত সাব্বির হোসেন ওরফে একজন দুর্ধর্ষ ব্যক্তি। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক অস্ত্র-মাদকের মামলা রয়েছে। অস্ত্র-মাদক উদ্ধার ও ১৪৪ ধারা এলাকায় গুলিবর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত