আপডেট : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

শহরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন দীর্ঘমেয়াদি সৌন্দর্য বর্ধনে পদক্ষেপ নেওয়া হবে- কামরুজ্জামান রতন এমপি

মুন্সীগঞ্জে পৃথক স্থানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে  শহর ও শহরাঞ্চলের 
দীর্ঘমেয়াদি সৌন্দর্য বর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে 
প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
 
 এর আগে স্থানীয় এমপি কামরুজ্জামান রতন ও জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম ইরাদত মানু 
লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন। শহরের মানিকপুর এলাকায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল, দক্ষিণ কোটগাঁওয়ে ইদ্রাকপুর দুর্গ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসব স্থানের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করারও আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
 
জানা গেছে,  কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত মানু। 
এতে দিকনির্দেশনা দেন মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম তুষার এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব বাছিরউদ্দিন।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফসান রাফি, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মুহাম্মদ রুইয়াম, ছাত্রদল নেতা নেহাল আহমেদ জিহাদসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শহরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন দীর্ঘমেয়াদি সৌন্দর্য বর্ধনে পদক্ষেপ নেওয়া হবে- কামরুজ্জামান রতন এমপি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শহরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন দীর্ঘমেয়াদি সৌন্দর্য বর্ধনে পদক্ষেপ নেওয়া হবে- কামরুজ্জামান রতন এমপি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
মুন্সীগঞ্জে পৃথক স্থানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে  শহর ও শহরাঞ্চলের 
দীর্ঘমেয়াদি সৌন্দর্য বর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে 
প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
 
 এর আগে স্থানীয় এমপি কামরুজ্জামান রতন ও জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম ইরাদত মানু 
লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন। শহরের মানিকপুর এলাকায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল, দক্ষিণ কোটগাঁওয়ে ইদ্রাকপুর দুর্গ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসব স্থানের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করারও আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
 
জানা গেছে,  কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত মানু। 
এতে দিকনির্দেশনা দেন মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম তুষার এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব বাছিরউদ্দিন।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফসান রাফি, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মুহাম্মদ রুইয়াম, ছাত্রদল নেতা নেহাল আহমেদ জিহাদসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত