বাংলাদেশের স্বাস্থ্যখাতে নতুন এক সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে মুন্সীগঞ্জ জেলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার নীতিগত অনুমোদনের মাধ্যমে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন এবং ২০২৬ সালের ১ জানুয়ারির প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৩৮তম সরকারি মেডিক্যাল কলেজ হিসেবে এই প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। কিন্তু একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল কেবল একটি অবকাঠামো নয় এটি একটি অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। তাই এর স্থান নির্বাচন ও নামকরণ উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে যখন অবকাঠামো উন্নয়ন ও স্থান নির্ধারণের কাজ
চলমান, তখন মুন্সীগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে একটি যৌক্তিক, সময়োপযোগী এবং ভবিষ্যতভিত্তিক দাবি উঠে এসেছে মেডিক্যাল কলেজ হাসপাতালটি সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শিকারপুর মৌজায় স্থাপন এবং এর নামকরণ “বিক্রমপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল” করা হোক।
ভৌগোলিক বাস্তবতা:
==============
কেন শিকারপুরই উপযুক্ত স্থান: একটি আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপনের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা, রোগী প্রবাহ, পরিবেশ ও সম্প্রসারণের সুযোগ এই চারটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পায়। শিকারপুর মৌজার অবস্থান এই চারটি দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো; সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শিকারপুর, বড় বর্তা ও কেয়াইন মৌজা নিয়ে বিস্তীর্ণ একটি এলাকা জুড়ে এই মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন করা সম্ভব। এর মধ্যে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে শিকারপুর মৌজা, আর তুলনামূলকভাবে কম অংশ রয়েছে বড় বর্তা ও কেয়াইন মৌজায়। এই তিনটি মৌজার সমন্বয়ে একটি বৃহৎ পরিকল্পিত মেডিক্যাল কমপ্লেক্স গড়ে তোলার সুযোগ রয়েছে, যা ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যনগরী হিসেবে বিকশিত হতে পারে।
প্রথমত, এটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে তথা এশিয়ান হাইওয়ের সংলগ্ন একটি এলাকা। রাজধানী ঢাকা থেকে খুব অল্প সময়ের মধ্যে এখানে পৌছানো সম্ভব। কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহারসহ ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।
দ্বিতীয়ত, মুন্সীগঞ্জ জেলার সবচেয়ে জনবহুল তিনটি উপজেলা শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং এই এলাকার আশপাশেই অবস্থিত। ফলে স্থানীয় মানুষের জন্য চিকিৎসা সেবা পাওয়া সহজ হবে।
তৃতীয়ত, দক্ষিণাঞ্চলের ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর,
গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার সঙ্গে এই এলাকার সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। মাত্র এক ঘণ্টার মধ্যে এসব অঞ্চল থেকে রোগীরা এখানে পৌছাতে পারবে, যা একটি আঞ্চলিক স্বাস্থ্যকেন্দ্র হিসেবে এই হাসপাতালকে অত্যন্ত কার্যকর করে তুলবে।
চতুর্থত, শিকারপুর ও আশেপাশের এলাকায় বিস্তীর্ণ খালি জমি ও জলাভূমি রয়েছে, যেখানে পরিকল্পিতভাবে একটি আধুনিক মেডিক্যাল সিটি গড়ে তোলা সম্ভব। ইতোমধ্যে কিছু হাউজিং কোম্পানি জমি উন্নয়ন কাজ শুরু করেছে, যা ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নের জন্য সহায়ক হতে পারে।
স্বাস্থ্যসেবা ও অর্থনীতির নতুন দিগন্ত:
========================
একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল শুধু চিকিৎসা সেবার কেন্দ্র নয়, এটি একটি অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রেও পরিণত হয়। শিকারপুরে এই হাসপাতাল স্থাপন করা হলে স্থানীয়ভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, হোটেল, আবাসনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়বে। শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি হবে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া, ঢাকা শহরের ওপর চিকিৎসা সেবার যে অতিরিক্ত চাপ রয়েছে, সেটিও অনেকাংশে কমে আসবে।
স্বাস্থ্য নগরী হিসেবে সম্ভাবনা:
===================
শিকারপুরকে কেন্দ্র করে একটি পরিকল্পিত “হেলথ সিটি” বা স্বাস্থ্য নগরী গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে। আধুনিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র সব মিলিয়ে এটি একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার মডেল হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এমন উদাহরণ রয়েছে, যেখানে একটি মেডিক্যাল কমপ্লেক্সকে কেন্দ্র করে পুরো একটি শহর গড়ে উঠেছে। মুন্সীগঞ্জেও সেই সম্ভাবনা রয়েছে, যদি সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

মতামত