আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সবধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংকট মুন্সীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবা বঞ্চিত হচ্ছে নারী-পুরুষ

মুন্সীগঞ্জে প্রতিদিনই অসংখ্য নারী-পরুষ স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিতে গিয়ে হতাশ হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে কনডম, গর্ভনিরোধক পিল, ইনজেকটেবল কনট্রাসেপ্টিভসহ প্রায় সবধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী দীর্ঘদিন ধরেই সরবরাহ না থাকায় পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের এক স্বাস্থ্য সহকারী জানালেন, প্রতিদিনই রোগীরা আসছে। কিন্তু আমাদের হাতে প্রাথমিক চিকিৎসার সামান্য উপকরণও নেই। সিরিঞ্জ, ব্যান্ডেজ, প্রয়োজনীয় ওষধও নেই। এমনকি গর্ভবতী নারীদের ভিটামিন কিংবা জরুরী ইনজেকশন দেওয়ার মতো সামগ্রীও নেই।
 
একই চিত্র মুন্সীগঞ্জ সদরের রামপাল, বজ্রযোগিনী,
পঞ্চসার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেও। সেখানেও খোঁজ নিয়ে দেখা গেছে, ওষধের তাক ফাকা, ওয়ার্ডে রোগী নেই, সেবাপ্রার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
 
ইউনিয়নগুলোর স্থানীয় গ্রামবাসী অভিযোগে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এসব কেন্দ্রে কোনো কার্যকর সেবা মিলছে না। ফলে বাধ্য হয়ে তাদের প্রাইভেট ক্লিনিক বা ফার্মেসির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

জানা গেছে, জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫৮ টি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র, ১১৩টি কমিউনিটি ক্লিনিক ও ২৪০টি স্যাটেলাইট ক্লিনিক থেকেও দেওয়া হয় স্বাস্থ সেবা কার্যক্রম। এসব পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্যাটেলাইট ক্লিনিকগুলোতে জন্ম বিরতিকরণ উপকরণ সরবরাহ না থাকায় স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিতে গিয়ে সেবা না পেয়ে হতাশ হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন। ফলে জেলা, উপজেলা,
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় ওষুধেরও চরম ঘাটতি দেখা দেওয়ায়
সামান্য একটি সিরিঞ্জের জন্যও ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কাযার্লয়ের সহকারী পরিচালক চৌধরী মোর্শেদ আলম জানান, সাম্প্রতিক সময়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষধ সরবরাহে দেখা দিয়েছে স্থবিরতা। সাময়িক এ সংকটের সমাধান শিগগিরই হয়ে যাবে। ইতিমধ্যে সেন্ট্রাল ও রিজিওনাল ওয়্যারহাউজে মালামাল পৌছেছে। এছাড়া কিছু কিছু মালামাল জেলা ও উপজেলা পর্যায়ের ওয়্যারহাউজ গুলোতেও পৌঁছেছে। 

কাজী সাব্বির আহমেদ দীপু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সবধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংকট মুন্সীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবা বঞ্চিত হচ্ছে নারী-পুরুষ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সবধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংকট মুন্সীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবা বঞ্চিত হচ্ছে নারী-পুরুষ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
মুন্সীগঞ্জে প্রতিদিনই অসংখ্য নারী-পরুষ স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিতে গিয়ে হতাশ হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে কনডম, গর্ভনিরোধক পিল, ইনজেকটেবল কনট্রাসেপ্টিভসহ প্রায় সবধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী দীর্ঘদিন ধরেই সরবরাহ না থাকায় পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের এক স্বাস্থ্য সহকারী জানালেন, প্রতিদিনই রোগীরা আসছে। কিন্তু আমাদের হাতে প্রাথমিক চিকিৎসার সামান্য উপকরণও নেই। সিরিঞ্জ, ব্যান্ডেজ, প্রয়োজনীয় ওষধও নেই। এমনকি গর্ভবতী নারীদের ভিটামিন কিংবা জরুরী ইনজেকশন দেওয়ার মতো সামগ্রীও নেই।
 
একই চিত্র মুন্সীগঞ্জ সদরের রামপাল, বজ্রযোগিনী,
পঞ্চসার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেও। সেখানেও খোঁজ নিয়ে দেখা গেছে, ওষধের তাক ফাকা, ওয়ার্ডে রোগী নেই, সেবাপ্রার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
 
ইউনিয়নগুলোর স্থানীয় গ্রামবাসী অভিযোগে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এসব কেন্দ্রে কোনো কার্যকর সেবা মিলছে না। ফলে বাধ্য হয়ে তাদের প্রাইভেট ক্লিনিক বা ফার্মেসির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

জানা গেছে, জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫৮ টি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র, ১১৩টি কমিউনিটি ক্লিনিক ও ২৪০টি স্যাটেলাইট ক্লিনিক থেকেও দেওয়া হয় স্বাস্থ সেবা কার্যক্রম। এসব পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্যাটেলাইট ক্লিনিকগুলোতে জন্ম বিরতিকরণ উপকরণ সরবরাহ না থাকায় স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিতে গিয়ে সেবা না পেয়ে হতাশ হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন। ফলে জেলা, উপজেলা,
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় ওষুধেরও চরম ঘাটতি দেখা দেওয়ায়
সামান্য একটি সিরিঞ্জের জন্যও ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কাযার্লয়ের সহকারী পরিচালক চৌধরী মোর্শেদ আলম জানান, সাম্প্রতিক সময়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষধ সরবরাহে দেখা দিয়েছে স্থবিরতা। সাময়িক এ সংকটের সমাধান শিগগিরই হয়ে যাবে। ইতিমধ্যে সেন্ট্রাল ও রিজিওনাল ওয়্যারহাউজে মালামাল পৌছেছে। এছাড়া কিছু কিছু মালামাল জেলা ও উপজেলা পর্যায়ের ওয়্যারহাউজ গুলোতেও পৌঁছেছে। 

কাজী সাব্বির আহমেদ দীপু

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত