আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম- জেলা প্রশাসক

মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ। জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছে। সাংবাদিক এবং প্রশাসন একে অন্যের পরিপুরক। বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ২০২৬ সালের নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সাংবাদিকের সহযোগিতা কামনাসহ সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ জানিয়েছেন তিনি।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সাংবাদিকদের সাথে পরিচিতির পাশাপাশি সাংবাদিকদের কাছে থেকে জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানে কথা বলেন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরো বলেন, মুন্সীগঞ্জ আমার নিজের জেলার মতোই। তাই এ জেলার সমস্যা সমাধানে অবশ্যই দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান।
সভসয় সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাবেক আহবায়ক এ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন ও রাসেল মাহমুদ, প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, প্রথম আলো প্রতিনিধি ফয়সাল হোসেনসহ প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম- জেলা প্রশাসক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম- জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ। জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছে। সাংবাদিক এবং প্রশাসন একে অন্যের পরিপুরক। বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ২০২৬ সালের নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সাংবাদিকের সহযোগিতা কামনাসহ সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ জানিয়েছেন তিনি।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সাংবাদিকদের সাথে পরিচিতির পাশাপাশি সাংবাদিকদের কাছে থেকে জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানে কথা বলেন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরো বলেন, মুন্সীগঞ্জ আমার নিজের জেলার মতোই। তাই এ জেলার সমস্যা সমাধানে অবশ্যই দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান।
সভসয় সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাবেক আহবায়ক এ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন ও রাসেল মাহমুদ, প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, প্রথম আলো প্রতিনিধি ফয়সাল হোসেনসহ প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত