মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকার প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্য বহন করে চলেছে ধবল বা সাদা গরু। ধবধবে সাদা রং, শরীরজুড়ে গোলাপি আভা, চোখের পাপড়ি সাদা, নাকের সামনের অংশ সাদা, পায়ের খুর সাদা, লেজের পশম সাদা, আর সারা শরীরও সাদা এবং শান্ত স্বভাবের জন্য এই উন্নত জাতের গবাদি পশু দীর্ঘদিন ধরেই বিশেষ পরিচিতি লাভ করেছে। এসব ধবল গরু একদিকে দেখতে সুন্দর এবং অন্যদিকে মাংসও খুব সুস্বাদু। এক একটি গরু ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়।বিশেষ করে কোরবানির ঈদে পুরান ঢাকার ক্রেতাদের কাছে মিরকাদিমের ধবল গরুর আলাদা কদর রয়েছে। এক সময় কোরবানির ঈদে পুরান ঢাকার রহমতগঞ্জের গনি মিয়ার হাটের সবচেয়ে বড় আকর্ষণ ছিলো মুন্সীগঞ্জের মীরকাদিমের ধবল (সাদা) গরু।
মূলত এ সমস্ত ধবল গরুগুলো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীসহ বিভিন্ন জেলার হাট ও এলাকা থেকে ভারত ও ভুটানের আবাল-পশ্চিমা সাদা ষাঁড় ও সাদা গাভীর বাচ্চা কিনে আনেন মীরকাদিমের খামারিরা। নিজের বাচ্চার মতো লালন করেন। নতুন গামছা দিয়ে গোসল করানো হয়। সব সময় চোখে চোখে রাখা হয়। লাভ লোকসানের কথা চিন্তা না করেই পুরোনো ঐতিহ্য ধরে রেখে গরু পালন করেন। বাবা-দাদাদের ধবল গরু পালনের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন খামারিরা।
মুন্সীগঞ্জের কোনো হাটে এই গরু বিক্রি হয় না। আগে পুরান ঢাকার হাটে নিয়ে এ সমস্ত গরু বিক্রি করতো খামারীরা। আগে শুধু পুরান ঢাকায় চাহিদা থাকলেও এখন এ সমস্ত গরুর চাহিদা বেড়েছে সমগ্র দেশ জুড়ে তাই দেশের বিভিন্ন প্রান্তের গরু ক্রেতারা এ সমস্ত গরুগুলো খামারেই এসে কিনে নিয়ে যান। পুরান ঢাকার অভিজাত-শৌখিন লোকজনও খামারে এসে অনেক দাম দিয়ে এ সমস্ত গরু কেনেন। ইতোমধ্যে মিরকাদিমের খামারগুলোতে গরু বিক্রি শুরু হয়ে গেছে।
এই গরুর খামারগুলোর পাশেই রয়েছে বড় বড় সব চাল, কুড়া, ভূসি, খৈলের আড়ৎ। এসব আড়তের মালিকরাই আড়তের আশে পাশে গড়ে তুলেছেন গরুর খামার ।
নিজস্ব খামারের মীরকাদিমের ভুসি, কুঁড়াসহ বিভিন্ন উন্নতমানের গোখাদ্য, মিনিকেট চালের খুদ, এক নম্বর খৈল, ভাতের মার, সিদ্ধ ভাত, খেসারির ভুসি, গমের ভুসি, বুটের ভুসি খাওয়ানো হয় গরুগুলোকে। এছাড়া গরু পালনে প্রশিক্ষিত লোক নিয়োগের মাধ্যমে গরুগুলো পালন করা হয়।
খামারিরা জানান, এই গরু পালনে কোনো রকম ইনজেকশন বা গরু মোটাতাজাকরণের ওষুধ ব্যবহার করা হয় না। খামারিদের নিজস্ব মিলে ভাঙানো খৈল, বিভিন্ন প্রকার ভুসি, কুঁড়া, চালের গুঁড়া খাইয়ে পরম মমতায় লালনপালন করা হয় এই গরুগুলোকে। খামারের ভেতরের পরিবেশ বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। বাইরের কাউকে খামারের ভেতর ঢুকতে দেওয়া হয় না।
শ্রমিক শফিক বলেন, আমরা নিজ সন্তানের মতো পরম যত্নে এখানে গরু লালন পালন করি। পুরো দিন ওদের সেবা করি। প্রতিদিন ২বার গোসল করাই এবং এগুলোর শরীর মুছে দেই। তিনবেলা গরুকে খাবার দেই। আমরা একদিকে যেমন শুকানো খাবার খৈল,কুড়া, ভূসি খুদ খাওয়াই অন্যদিকে আবার কাচাঁ ঘাস ভূট্টার সেরালেক খাওয়াই।
খামারিরা বলছেন, উচ্চ উৎপাদন খরচ, খাদ্যের দাম বৃদ্ধি এবং পর্যাপ্ত লাভ না পাওয়ার কারণে অনেকেই এই জাতের গরু পালন থেকে সরে যাচ্ছেন। এই ঐতিহ্যবাহী গরুর জাত সংরক্ষণে সরকারি উদ্যোগ জরুরি। খামারিদের জন্য সহজ ঋণ, উন্নত চিকিৎসা সুবিধা এবং বিশেষ প্রণোদনা দেওয়া হলে ধবল গরুর হারিয়ে যাওয়ার ঝুঁকি কমবে।
ঐতিহ্য, সৌন্দর্য ও গুণগত মানের কারণে মিরকাদিমের ধবল গরু শুধু একটি গবাদি পশু নয়, এটি মুন্সীগঞ্জের সাংস্কৃতিক পরিচয়েরও একটি অংশ। যথাযথ উদ্যোগ না নিলে একদিন হয়তো এই ঐতিহ্য শুধু স্মৃতিতেই রয়ে যাবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

মতামত