প্রাচীন বাংলায় যে সকল সূফি সাধকের আগমন ঘটেছে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাদের মধ্যে হযরত বাবা আদম (রাঃ) অন্যতম। সূদুর আরব দেশে জন্মগ্রহন করেও ইসলাম প্রচারে ভারতবর্ষে এসেছিলেন আধ্যাত্মিক সাধক বাবা আদম। উপমহাদেশ শাসনামলে ১১৭৮ সালে
ধলেশ্বরীর তীরে মিরকাদিম আসেন তিনি। তখন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ ছিল বল্লাল সেনের রাজত্ব। ওই বছরই বল্লাল সেনের হাতে প্রান দিতে হয় তাকে। শহীদ বাবা আদমকে মিরকাদিমের দরগাহবাড়ীতে দাফনের পর তার

মাজারে পাশে ১৪৮৩ সালে নির্মান করা হয় বাবা আদম মসজিদ। এটি ছিল তার মৃত্যুর ৩১৯ বছর পরের ঘটনা সেই থেকে ৫৪৩ বছর ধরে ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে এই মসজিদটি। তৎকালীন ভারতবর্ষে যে কয়টি
প্রাচীন মসজিদ ছিল, সেগুলোর মধ্যে একটি বাবা আদম মসজিদ। বাংলার সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহর শাসনামলে তার আগ্রহে এটি প্রতিষ্ঠা করা হয়। সেই সময় থেকে মুন্সীগঞ্জের মিরকাদিমের দরগাহবাড়িতে প্রায় সাড়ে ৫'শ বছরের পুরোনো বাবা আদম মসজিদ এখন কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। তবে থেমে নেই মুয়াজ্জিনের আযানের ধ্বনি।প্রতি ওয়াক্তে মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের আযানের ধ্বনি। সেই ধ্বনিতে ছুটে যান মুসল্লিররা। তার মধ্যে প্রতি শুক্রবার জুম্মাহর নামাজ আদায় করতে দুরদুটান্ত থেকে আগত অগনিত মুসুল্লিরা। গতকাল শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। শত শত বছর পেরিয়ে গেলেও একদিনের জন্যও বন্ধ হয়নি নামাজ আদায় ও মসজিদ থেকে ভেসে আসা আযানের ধ্বনি। মসজিদের পাশেই রয়েছে বাবা আদমের মাজার। জনশ্রুতি থেকে জানা যায়, বাবা আদম মক্কার অদূরে তায়েফে ১০৯৯ সালে জন্মগ্রহণ করেন।

পরবর্তী কালে বাবা আদম আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানির (রহ.)-এর সহচার্যে ইরাকের বাগদাদে আসেন। সেখানে তাসাউফের শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবর্ষে আসেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। সেন আমলে ১১৭৮ সালে তিনি ধলেশ্বরী নদীর তীরে মুন্সীগঞ্জের মিরকাদিমে পৌঁছেন। তখন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ ছিল বল্লাল সেনের রাজত্ব।
কথিত আছে ওই সালেই বল্লাল সেনের সঙ্গে যুদ্ধে শহীদ হন বাবা আদম। মিরকাদিমের দরগাবাড়ি স্থানে তাকে দাফন করা হয়। মাজারের পাশেই তার মৃত্যুর ৩১৯ বছর পরে ১৪৮৩ সালে বাংলার সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের অনুরোধে নির্মাণ করা হয় বাবা আদমের নামে মসজিদটি।
সরজমিনে শুক্রবার সকালে মসজিদটি ঘুরে দেখা গেছে, ছয় গম্বুজবিশিষ্ট বাবা আদমের মসজিদের নির্মাণশৈলী মনমুগ্ধকর। খোঁজ নিয়ে জানা যায়,এর নির্মাণকাজ করেন মালিক কাফুর। মসজিদটির দৈর্ঘ্য ৪৩ ফুট ও প্রস্থ ৩৬ ফুট। দেয়ালগুলো প্রায় ৪ ফুট চওড়া। সুরকি ও ইট দিয়ে ভেতরে ওপরের অংশ গাঁথা। নির্মাণ নকশা বা স্থাপত্যকলা অনুযায়ী মসজিদের ভবনটি উত্তর দক্ষিণে লম্বা। সম্মুখের দিকে খিলান আকৃতি প্রবেশ পথ রয়েছে। দুই পাশে রয়েছে একই আকারের দুটি জানালা।
সরেজমিনে আরও দেখা গেছে, মসজিদের সম্মুখে ওপরের দিকে খোদাই করে ফরাসি ভাষায় কালো পাথরের ফলক রয়েছে। মসজিদের ভেতরে প্রবেশ করে সামনের দিকে অগ্রসর হলে চোখে পড়ে চার কোনায় চারটি ত্রিভুজ আকৃতির স্তম্ভ। মসজিদের খিলান, দরজা, স্তম্ভের পাদদেশে, মেঝে এবং ছাদের কার্নিশের তলা দিয়ে পাতলা ইট কেটে মুসলিম স্থাপত্যকলার নকশা লক্ষ করা যায়।
স্থানীয় জেলা প্রশাসন ও প্রত্নত্ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে ডাক বিভাগ বাবা আদমের মসজিদের ছবি দিয়ে ডাকটিকিট প্রকাশ করে। এলাকাবাসীর অভিযোগ, এর বাইরে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে মসজিদটি এবং স্থানীয় ইদ্রাকপুর দুর্গ সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ নেই। তবে পরিচর্চার অভাবে মসজিদের দেয়ালে শ্যাওলা পড়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সংশ্লিষ্টরা জানান, প্রায় দৈর্ঘ্যে ৪৩ ফুট এবং প্রস্থে ৩৬ ফুট। এর দেয়াল ইটে নির্মিত যা প্রায় ৪ ফুট প্রশস্ত। ইটের আকার ১০ ইঞ্চি, ৭ ইঞ্চি, ৬ ইঞ্চি ও ৫ ইঞ্চি। এগুলো লাল পোড়ামাটির ইট। সম্মুখভাগে তিনটি খিলানাকৃতির প্রবেশ পথ রয়েছে যার মাঝেরটি বর্তমানে ব্যবহৃত হয়।
অভ্যন্তরভাগে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে আর পূর্ব দেয়ালে রয়েছে আরবি লিপিতে উৎকীর্ণ একটি শিলাফলক। নির্মাণ নকশা বা স্থাপত্যকলা অনুযায়ী মসজিদ ভবন উত্তর-দক্ষিণে লম্বা। সম্মুখের দিকে খিলান আকৃতির প্রবেশপথ। দুই পাশে সম আকারের দুটি জানালার প্রায় প্রতিটি কোণায় চারটি ত্রিভুজাকৃতির স্তম্ভ আছে। এর মাঝখানে রয়েছে দুটি পিলার।
জনশ্রুতি আছে দুটি পিলারের একটি গরম ও একটি ঠান্ডা থাকে। মসজিদের খিলান, দরজা, স্তম্ভের পাদদেশ, মেঝে ও ছাদের কার্নিশের নিচে ইট কেটে মুসলিম স্থাপত্যকলার অপূর্ব নকশাও লক্ষ্য করা যায়। মসজিদের ভেতরে ৫ কাতারে একসঙ্গে ২ শতাধিক লোক নামাজ আদায় করেতে পারেন।
তবে বর্তমানে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক মসজিদটির কয়েকটি স্থানে ফাটল ও মুসল্লি সংকুলান হচ্ছে না বলে জানান মসজিদের ইমাম সহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা।
,মসজিদ ও মাজার কমিটির সভাপতি খন্দকার মোহাম্মদ হোসেন রেনু জানান,প্রায় ১৪/১৫ বছর আগে একবার প্রত্নতত্ত্ব বিভাগ থেকে মসজিদটি সংস্কার ও রঙ করা হলেও এরপর আর কোনো উদ্যোগ নেই। যথাযথ সংরক্ষণের অভাব তৈরি হলে ইতিহাসের এই অমূল্য সম্পদ রক্ষা করা কঠিন হবে।
দেশের ঐতিহ্যবাহী এই মসজিদ সম্পর্কে জানতে চাইলে মসজিদের ইমাম মাওলানা সানাউল্লাহ বলেন, ‘মসজিদটি বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত। মসজিদকে ঘিরে অনেক ইতিহাস আছে। এর মধ্যে প্রসিদ্ধ ইতিহাস হলো আব্দুল কাদের জিলানীর (রহ.) একজন খলিফা এ দেশে ইসলাম প্রচার করতে আসেন। বিক্রমপুরটা রাজা বল্লাল সেন চালাতেন।
বল্লাল সেনের সঙ্গে গরু জবেহকে কেন্দ্র করে মুসলমানদের সঙ্গে যুদ্ধ বাঁধে। মুসলমানদের মধ্য থেকে প্রধান ভূমিকা পালন করেন বাবা আদম শহীদ (রহ.)। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন। তখন থেকে মসজিদে মুসলমানদের তাজকিয়া, ইলম ও দ্বীন বোঝানো হতো।
তবে বর্তমানে মসজিদের ভেতরে ফাটল তৈরির কথা জানিয়ে তিনি বলেন, বেশি বৃষ্টিতে পানি গড়িয়ে পড়ে। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীন, তাই চাইলেও মসজিদ কমিটি সংস্কার কাজ করতে পারেন না।
তিনি বলেন,এই মসজিদটিই স্থানীয় এলাকায় ইসলাম প্রচারে একটি কেন্দ্রবিন্দু ছিলো এবং আজও আছে। বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ আসছেন এবং নামাজ আদায় করে তৃপ্তি লাভ করেন। বহু দর্শনার্থীদের সমাগম ঘটে নিয়মিত। মসজিদের অভ্যন্তরে ও বাইরে মিলে প্রতি জুম্মায় ৫ থেকে ৭শ লোক নামাজ আদায় করতে পারেন।
তিনি আরো বলেন,বর্তমানে মসজিদটির ভিতরে ও বাহিরে জায়গার সংকুলান হচ্ছে না মুসল্লিদের। বিভিন্ন স্কুল-কলেজের দর্শনার্থীরা আসে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ, মসজিদটিতে ফাটল ধরেছে কয়েকটি স্থানে। এটি যেন সংস্কার করা হয়। আল্লাহর এই অলিদের মাধ্যমেই আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি। প্রায় সাড়ে ৫শ বছরের মতো সময় পার হলো, কখনো মসজিদে নামাজ বন্ধ হয়নি।
কে এই বাবা আদম:- ১০৯৯ সালে সুদূর আরবের পবিত্র মক্কা নগরের অদূরে তায়েফে জন্মগ্রহণ সাধক পুরুষ বাবা আদম। আধ্যাত্মিক জ্ঞান সাধনায় তিনি বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর সাহচর্য পান। পরে জন্মভূমি ছেড়ে ইসলাম ধর্ম প্রচারে ভারতবর্ষে এসেছিলেন এ আধ্যাত্মিক সাধক। উপমহাদেশে তখন সেন শাসন চলছে।
১১৭৮ সালে ধলেশ্বরীর তীরে মুন্সীগঞ্জের মিরকাদিমে আসেন বাবা আদম। তখন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ ছিল বল্লাল সেনের রাজত্ব। ওই বছরেই বল্লাল সেনের হাতে প্রাণ দিতে হয় বাবা আদমকে। পরে তার দরগার পাশেই তাকে সমাহিত করা হয়। বাবা আদমের মৃত্যুর ৩১৯ বছর পর তার সমাধির পাশেই নির্মাণ করা হয় আজকের মুসলিম ঐতিহ্যের অনন্য নিদর্শন বাবা আদম মসজিদ।
ইমাম মাওলানা সানাউল্লাহ জানান, বল্লাল সেন মিরকাদিমের কানাই নগরে বাবা আদমের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে মল্ল যুদ্ধের আহ্বান করেন। কিছুদিন পরে দরগাবাড়িতে বাবা আদম শহীদের প্রতিষ্ঠিত খানকা শরীফে (যেখানে বর্তমানে মসজিদ) এশার নামাজরত অবস্থায় বা নামাজের পর মোরাকাবা অবস্থায় বিশ্বাসঘাতকতা করে বল্লাল সেন বাবা আদমকে তলোয়ার দিয়ে আঘাত করেন। এতে বাবা আদম শহীদ হন। কিন্তু নির্বংশ হন বল্লাল সেন।
বল্লাল সেনের নির্বংশ হওয়ার বিষয়ে ইমাম মাওলানা সানাউল্লাহ আরও জানান, ওই সময়ে কবুতরকেই বার্তাবাহক হিসাবে ব্যবহার করা হতো। রাজবাড়িতে বল্লাল সেনের নির্দেশনা ছিল, ধুতিতে রাখা কবুতর উড়ে আসলেই বোঝা যাবে বাবা আদমের সঙ্গে যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। আর সবাই যেন আত্মাহুতি দেন। কিন্তু বল্লাল সেন যুদ্ধে পরাজিত না হলেও রক্ত ধোয়ার জন্য পাশের জলাশয়ে গেলে কবুতর উড়ে বাড়ি চলে যায়। এ দেখে বল্লাল সেনও দৌড় শুরু করেছিলেন। কিন্তু স্বভাবিকভাবেই কবুতর আগে রাজবাড়ি পৌঁছে যায়। বল্লাল সেন বাড়ি ফিরে দেখেন রাজ পরিবারের সবাই আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছে, এ দৃশ্য সহ্য করতে না পেরে তিনিও একইভাবে আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দেন।
যেভাবে পৌঁছানো যাবে:- মুন্সীগঞ্জ শহর থেকে উত্তর-পশ্চিমে চার কিলোমিটার পথ পেরোলেই মিরকাদিম দরগাবাড়িতে অবস্থিত বাবা আদম মসজিদ। আর ঢাকা থেকে সড়কপথে মসজিদের দূরত্ব মাত্র ২৮ কিলোমিটার। সদরঘাট থেকে নৌপথে মিরকাদিমের কাঠপট্টি ঘাটে নামার পর আধা কিলোমিটারের মধ্যেই মসজিদটি। তবে সদরঘাট থেকে কাঠপট্টি ঘাট এক ঘণ্টার পথ।
মতামত