আপডেট : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

"আমি বেঁচে ফিরলেও পারিনি দুই সন্তানকে বাঁচাতে, হয়নি মেয়ে নাভাকে শেষ দেখা

নিহত দুই শিশুর বেঁচে ফেরা মা শান্তা বেগম বলেছেন

কাজী সাব্বির আহমেদ দীপু

আমাদের পৃথিবী এখন শূন্য। বুকের ধন হারিয়ে নিঃস্ব জীবন নিয়ে বেঁচে আছি। আমি তো বেঁচে ফিরেছি। আমার সন্তানদের তো বাঁচাতে পারিনি। ছেলের লাশ বুকে নিয়ে কেঁদেছি, মেয়ের লাশটি শেষ দেখাও দেখতে পারলাম না।

এভাবেই চোখের জলে আত্মচিৎকার করে কথাগুলো বলেছিলেন ২০২৩ সালের ৫ আগষ্ট পিকনিক শেষে বাড়ী ফেরার পথে পদ্মার সঙ্গে ধলেশ্বরী নদীর সংযোগ তালতলা-গৌরগঞ্জ খালে
মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশুসহ ১০ যাত্রীর সলিল সমাধি হয়। তাদের মধ্যে শিশু তুরান ও শিশু নাভার মা শান্তা বেগম।।

দুর্ঘটনায় দুই সন্তান হারিয়ে এখন নিঃস্ব জীবন কাটাচ্ছেন বাবা মা। দুর্ঘটনার দুইদিন পর নিখোঁজ থাকা ৮ বছরের ছেলে তুরান এর মরদেহ পাওয়া গেলেও সিঙ্গাপুর প্রবাসী মো. আরিফ শেখ ও শান্তা দম্পতির ৬ বছরের মেয়ে নাভাকে খুঁজে পাওয়ার আগেই ৭২ ঘণ্টার উদ্ধার কার্যক্রম অভিযান সমাপ্ত ঘোষণা করে স্থানীয় প্রশাসন। তবুও শিশু নাভা (৬) কে ফিরে পাওয়ার অপেক্ষায় দীর্ঘদিন লৌহজংয়ের তালতলা গৌরগঞ্জ খালের তীরে খুঁজে বেরিয়েছে স্বজনরা।

ট্রলার ডুবির দুইদিন পর ৭ আগস্ট ঘটনাস্থল লৌহজংয়ে রসকাঠি থেকে আড়াই কিলোমিটার ভাটিতে সুবচনী বাজারের কাছ থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ নাভার বড় ভাই তুরানের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে বিকালে আরেক শিশু মারিহ (৭) মরদেহ উদ্ধার হয় ঘটনাস্থলের ২০০ মিটার দূরে। তবে কোনো সন্ধান মিলেনি নিখোঁজ শিশু নাভার। নাভার খোঁজে পদ্মার শাখা নদীর আশপাশে ইঞ্জিন চালিত ট্রলারে করে খোঁজাখুঁজি করেছেন স্বজনরা।

দুর্ঘটনায় বেঁচে ফেরা নিখোঁজ শিশু নাভার মা আর্তনাদ করে বলেন, আমার নাভায় কই হারাইয়া গেল। ওই তোরা আমার নাভারে বুকে আইন্না দে। কতো দিন হইয়া গেল নাভারে এহনো পাইলি না। নাভারে না উদ্ধার কইরা প্রশাসন কেন উদ্ধার কার্যক্রম বন্ধ করে দিল। আমার নাভারে এহন কেমনে খুঁইজা পামু। আমি আমার নাভারে চাই।

মর্মান্তিক ও হৃদয়বিদার ট্রলারডুবির এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ পাওয়া গেলেও একমাত্র নাভাই নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত।

ঘটনার দিন গত ৫ আগস্ট সকালে তুরান ও নাভা তার মা শান্ত বেগমের সঙ্গে পদ্মা সেতু দেখার উদ্দেশে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত ট্রলারটিতে করে পিকনিকে যায় মাওয়াতে। ফেরার পথে দুর্ঘটনায় মা শান্ত বেগম বেঁচে গেলেও নিখোঁজ থাকে তুরান ও নাভা। নিখোঁজ নাভা ও নিহত তুরান সিরাজদিখান উপজেলার খিদিরপুর এলাকার সিঙ্গাপুর প্রবাসী মো. আরিফ হোসেনের দুই সন্তান।

এদিকে হৃদয়বিদারক মর্মান্তিক এমন দুর্ঘটনায় সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের খিদির পাড়া গ্রামজুড়ে নিহতদের পরিবারে আজও চলছে শোকের মাতম, আর নিখোঁজ শিশুর নাভার পরিবারের প্রতিটি সময় কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠের মধ্য দিয়ে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানিয়েছিলেন, এখন একমাত্র শিশু নাভা নিখোঁজ রয়েছে এই দুর্ঘটনায়। পূর্ব ঘোষণা অনুযায়ী চার বাহিনীর যৌথভাবে ৭২ ঘণ্টার উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে আমাদের।

তবে লৌহজং উপজেলা প্রশাসন সূত্র জানায়,
পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় এখনও এক শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হয়েছে, দুর্ঘটনা স্থলে প্রোবল স্রোত ছিল। তাই স্রোতের তোড়ে নাভার মরদেহ ভেসে দুরে ভেসে যাওয়ায় তার মরদেহ খুঁজে পায়নি।

উল্লেখ্য: ২০২৩ সালের ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় তালতলা-গৌরগঞ্জ খালে বালুবাহী নৌযান বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকে ট্রলারটি। পরে তিন দিনের উদ্ধার অভিযানে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রথম দিন রাতেই ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয় ৩৭ জনকে। এ ঘটনায় নিহতের স্বজনরা বাদী হয়ে লৌহজং থানায়, বাল্কহেডের মালিক, সুকানিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে সেই মামলা আজও আলোর মুখ দেখেনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

"আমি বেঁচে ফিরলেও পারিনি দুই সন্তানকে বাঁচাতে, হয়নি মেয়ে নাভাকে শেষ দেখা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

"আমি বেঁচে ফিরলেও পারিনি দুই সন্তানকে বাঁচাতে, হয়নি মেয়ে নাভাকে শেষ দেখা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত