আজ প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে তিন মাস বিশেষ কর্মসূচি উদ্বোধন করবেন
ভিডিও কনফারেন্সিংয়ে উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত হবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান'। আজ শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের ৬৪ জেলায় একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে মুন্সীগঞ্জ প্রান্তের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হবে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীসহ প্রশাসনের কর্মকর্তাগন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, শনিবার বিশেষ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান ঘিরে এবং সরকারের গৃহীত সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন। জেলার
৬টি উপজেলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি বাস্তবায়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলা ও উপজেলাগুলোর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ মুন্সীগঞ্জের সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন।
দেশব্যাপী একযোগে শুরু
===============
উদ্বোধনের পরপরই দেশের ৬৪টি জেলা এবং ৫০৩টি উপজেলাতে একযোগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে এই কার্যক্রম চালু হবে।
সাপ্তাহিক কার্যক্রম
=============
প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে— এমন জায়গা চিহ্নিত করা এবং মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
মূল লক্ষ্য
=======
এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, জমে থাকা পানি নিষ্কাশন করা এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করা।
বিশেষ কর্মসূচির আওতায়
===============
কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে জেলা প্রশাসক কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে টেলিভিশনে জনসচেতনতামূলক প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা নিয়মিতভাবে তুলে ধরতে সংশ্লিষ্টদের বলেছেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত