ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ও অনুদান প্রদান অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ
করলেন মুন্সীগঞ্জের আরজু আক্তার
🔸ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয় মুন্সীগঞ্জসহ ৬৪ জেলা
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাটেরচর গ্রামের আরজু আক্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহন করা পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। এছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেছেন
দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। এর মধ্য দিয়েই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ।
জেলা পর্যায়ের অনুষ্ঠানে অনুদান প্রদান
জেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ ইসলামপুর বিত্তহীন মহিলা সমবায় সমিতিকে সেলাই প্রশিক্ষণ প্রকল্পের জন্য এক লক্ষ টাকার চেক; ইয়ুথ মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ গ্রুপ, স্বপ্ন পূরণ যুব সংগঠন, চর কেওয়ার মহিলা কল্যাণ সমিতি মোট তিনটি প্রতিষ্ঠানকে প্রত্যেককে ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

মতামত